ITC - Enduring Value Sunrise Pure Masala

Nirvik Sangha

Kolkata, Kolkata

ষাটের দশক। মানে ১৯৬৪ সাল। তখনকার দিনের পাড়ার বেশ কিছু দামাল ছেলেদের হাত ধরেই আমাদের নির্ভীক সংঘ ক্লাবের সূচনা। এগিয়ে চলার শুরু তখন থেকেই। দুর্গাপুজা, কালীপুজো, বিভিন্ন রকম খেলাধুলা, মানুষের প্রয়োজনে ঝাঁপিয়ে পড়া সবই চলতে লাগলো সমানতালে।

সেই পরম্পরা এখনো চলছে। পরবর্তী প্রজন্ম এভাবেই অনুসরণ করে চলেছে তাদের পূর্বসূরিদের।

আর এই পরম্পরার চিন্তা ভাবনা মাথায় রেখে এবছর আমাদের পুজো মন্ডপেও তার প্রতিফলন দেখা যাবে। বর্তমান যুগে দাঁড়িয়ে, একদল মানুষ তাদের সৃষ্টিকে এমন এক জায়গায় পৌছিয়ে দিয়েছে, যা চিরন্তন। যার সৃষ্টি আছে ধংস নেই। তাদের সৃষ্টি একটা নির্দিষ্ট পথ ধরে চলে আসছে বছর বছর ধরে। সময় বদলেছে, মানুষ বদলেছে, মানুষের চিস্তাভাবনাও বদলেছে, কিন্তু তাদের তৈরি সৃষ্টি আগেও যেমন, এখনো তেমন। এ যেন সৃষ্টির এক অপরূপ নিদর্শন। পুরুলিয়ার চড়িদা গ্রামে আছেন সেই সমস্ত মুখোশ শিল্পীরা, যাদের শিল্পকলা, সৃষ্টি আজ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়েছে। তাদের তৈরি সৃষ্টি বিদেশের মাটিতেও পা দিয়েছে। চড়িদা গ্রামের মুখোশ শিল্পীদের কর্মকান্ডকে সামনে রেখেই এই বছর নির্ভিক সংঘের দুর্গাপুজোর পথচলা। তাদের তৈরি মুখোশ দিয়েই সেজে উঠবে আমাদের মন্ডপ। আর মুখোশ গুলোকে সামনে রেখেই তৈরি হচ্ছে মন্ডপ নির্মাণের কাজ।

এই বছর আমাদের নির্ভিক সংঘের পুজোতে সমকালীন শিল্প এবং ঐতিহ্যের এর একটা মেলবন্ধন দেখানোর চেষ্টা আমরা করেছি। শিল্পী প্রবীরের সর্বাত্মক চেষ্টা ফলপ্রসূ হবে, এটাই আমাদের আশা।

Puja voting code
SUN0430
WhatsApp VOTE SUN0430 to +91 91470 77170
Live rank #177 0 votes

Voting opens soon — keep this code ready!