ITC - Enduring Value Sunrise Pure Masala

Duttabad Sarbojonin Durga Puja

Kolkata, Kolkata

দত্তাবাদ সর্ব্বজনীন দূর্গা পূজা ২০২৫




দূর্গা পুজোর সাতকাহন শুধু পূজা নয়, বাঙালির সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এটি দেবী দুর্গার মহিষাসুর বধের মাধ্যমে অশুভের উপর শুভের জয়কে স্মরণ করায়। সানরাইজের পুজোর সাতকাহনে আমরা দত্তাবাদ সার্বজনীন দূর্গা পূজা কমিটিতে অংশ নেওয়ার সুযোগ পেয়ে আনন্দিত ও গর্বিত।
মা আসছেন অন্ধকারছন্ন পৃথিবী আলোকিত করতে। জীবনের মাটি দিয়ে ক্রমশ প্রকাশ পাচ্ছে চিন্ময়ী মায়ের মৃদুময়ী রূপ। শরতের পুণ্যলগ্নে মায়ের আগমনের প্রাক মুহূর্তে দত্তাবাদ অধিবাসীরা প্রতি বছরের মতো এবারের পুজোর আয়োজনেও মায়ের আবহনের বন্দনা করেছি। এবারের পুজো আমাদের ৬৬তম বছরে প্রবেশ করছে।
দত্তাবাদ সার্বজনীন দূর্গা পূজা মূলত পুরুষদের হাত ধরে হলেও বিগত ১৫ বছর ধরে মহিলারা এই পুজোর মূল চালিকাশক্তি। সংসারের ব্যস্ততা, দায়িত্ব এবং আর্থিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তারা একজোট হয়ে দুর্গার জন্য নিবেদিতভাবে কাজ করেন।
পঞ্চমীর সন্ধ্যায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানসহ পুজোর শুভ উদ্বোধন হয়। ষষ্ঠী থেকে দশমী, প্রতিটি দিন আমাদের কমিটির মহিলাদের অক্লান্ত পরিশ্রমে পূর্ণ। অষ্টমীর ভোগ রান্না, ধুনোচি নাচ, নবমীতে ভোগ বিতরণ এবং দশমীর সিদুর খেলা—সবই পুজোর আনন্দকে বিশেষ করে।
দুর্গাপুজোর এই পাঁচ দিন সকলের জীবন আলোকিত হোক, আনন্দে ভরে উঠুক, নিরাপদে থাকুক সবাই।
শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই।


— দত্তাবাদ অধিবাসীবৃন্দ 🙏

Puja voting code
SUN0431
WhatsApp VOTE SUN0431 to +91 91470 77170
Live rank #178 0 votes

Voting opens soon — keep this code ready!