Gita More Sarbojonin Durga Puja Committee
Malda, Maldah
সানরাইজ মসলা পূজার সাতকাহনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। বহু বছর আগে আড়াইডাঙ্গা হাটখোলা ছিল নিরিবিলি, সবুজে ঘেরা নদীর ধারে ছোট্ট এক গ্রাম। সাধারণ মানুষজনের মুখে ছিল সহজ-সরল হাসি, আর হৃদয়ে ছিল একটাই স্বপ্ন—মা দুর্গাকে প্রতিষ্ঠা করে সার্বজনীন দুর্গাপূজার সূচনা করা। সেই সময় গ্রামের প্রবীণদের মধ্যে হরিদাস মন্ডল, গোপাল ঘোষ আর শিশির রায় একদিন স্ট্যান্ডের বটতলায় বৈঠকে বসে স্থির করলেন—“মা দুর্গাকে আমাদের গীতা মোরে আনবই। তাঁদের সেই অঙ্গীকার থেকেই শুরু হয় পূজার পথচলা। আজ গীতা মোরে দুর্গোৎসব শুধুমাত্র একটি পূজা নয়, বরং মিলনমেলা। ছোট-বড়, গরিব-ধনী, হিন্দু-মুসলমান—সবাই ভেদাভেদ ভুলে এখানে একত্রিত হয়। এ পূজাই আজ গ্রামের গর্ব ও ঐক্যের প্রতীক। প্রথমদিকে গীতা মোর পূজোর ছিল না টাকা, ছিল শুধু মানুষের একতা আর ইচ্ছে। গ্রামের মহিলারা সহযোগিতা করলেন, কেউ টাকা দিলেন, কেউ দিলেন বস্ত্র—সেই সামান্য চেষ্টাতেই গড়ে উঠল প্রথম প্যান্ডেল। তখন বিদ্যুৎ ছিল না; ঘরের ছাউনি আর প্রদীপের আলোতেই আলোকিত হত পূজা। ছোট থেকে বড়, সবাই এক হয়ে ঢাকের বাদ্য, ধুনুচি নাচ আর “জয় মা দুর্গা” ধ্বনিতে মাতিয়ে তুলত পরিবেশ বছরের পর বছর আড়াইডাঙ্গা হাটখোলার দুর্গাপূজা ক্রমে বড় হতে থাকে। একসময়ের ফাঁকা জায়গায় আজ গড়ে উঠেছে সুন্দর মন্দির। এ বছর আমাদের থিম প্যান্ডেল সাজানো হচ্ছে প্রাকৃতিক উপকরণ ও পরিবেশবান্ধব সাজসজ্জায়। এর সঙ্গে থাকবে সামাজিক বার্তা—সেভ ড্রাইভ সেভ লাইফ ও নির্মল ভারত।