ITC - Enduring Value Sunrise Pure Masala

Raigram Sibalay Durga Puja Committee

Malda, Maldah

রায়গ্রাম শিবালয় সংঘ কমিটি || সানরাইজ মসলা পুজোর সাতকাহান অংশে গ্রহণে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। সারাদেশ জুড়ে এই সময় পালিত হয় নবরাত্রি তবে বাংলার শারদীয়া উৎসব সবদিক থেকে একেবারে আলাদা এটা বাঙালির নিজস্ব সংস্কৃতি তবে বাঙালি এটাকে নিজের মত করে আপন করে নিয়েছে। বাঙালির এই মাতৃ বন্দনার পিছনে কিছু কারণ আছে। সেটা না হয় থাক এবার আমি আমাদের গ্রামের পুজোর ব্যাপারে বলি আমাদের এই দুর্গাপূজা বহুদিনের পুরনো রায়গ্রাম শিবালয় সংঘের পূজা শুরু হয় ১৯৬৫ সালে। এই পূজা , আয়োজন করে আমাদের গ্রামের সকল গ্রামবাসী মিলে আর পূজা সুস্থভাবে পরিচালনা করার জন্য গ্রাম থেকে কিছু গ্রামবাসীকে নিয়ে একটা পুজো কমিটি তৈরি করা হয় এই পুজো কমিটির সদস্যরা সবাই মিলে আলোচনা করে পূজোর থিম প্রতিমা তৈরি করা লাইট বক্স এগুলো সব কিছু আয়োজন করে থাকে। মানুষের দৃষ্টিভঙ্গি আকর্ষণ করার জন্য এই পুজোর যা বাজেট খরচ হয় তা সবকিছু নিজের নিজের সামর্থ হিসেবে দিয়ে পূরণ করে এইবারে আমাদের পুজোর থিম আমাদের চারিদিকে বন্যায় সব ডুবে যাচ্ছে এবার ভুতনির বাঁধ ভেঙে গেছে তাই এবারে থিম মানুষ মানুষের পাশে দাঁড়িয়ে হাতে হাত রেখে কিভাবে চলা যায় এই বার্তাটি পৌঁছে দেওয়া। পুজো মন্ডপে এসে যাবার সময় কিছু ভালো বার্তা নিয়ে গিয়ে একে অপরের পাশে যেন দাঁড়িয়ে থাকে এবং জীবনের পথে এগিয়ে চলে ইতি রায়গ্রাম। শিবালয়

Puja voting code
SUN0442
WhatsApp VOTE SUN0442 to +91 91470 77170
Live rank #183 0 votes

Voting opens soon — keep this code ready!