Araidanga Hatkhola Durga Mandir
Malda, Maldah
আড়াইডাঙ্গা হাটখোলা দুর্গোৎসবের সূচনা কাহিনি
সানরাইজ মসলা পূজার সাতকাহনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। বহু বছর আগে আড়াইডাঙ্গা হাটখোলা ছিল নিরিবিলি, সবুজে ঘেরা নদীর ধারে ছোট্ট এক গ্রাম। সাধারণ মানুষজনের মুখে ছিল সহজ-সরল হাসি, আর হৃদয়ে ছিল একটাই স্বপ্ন—মা দুর্গাকে প্রতিষ্ঠা করে সার্বজনীন দুর্গাপূজার সূচনা করা। সেই সময় গ্রামের প্রবীণদের মধ্যে হরেন্দ্রনাথ ঘোষ, দীপক ঘোষ ও উত্তম সাহা একদিন স্ট্যান্ডের বটতলায় বৈঠকে বসে স্থির করলেন—“মা দুর্গাকে আমাদের আড়াইডাঙ্গা হাটখোলাতেই আনব।” তাঁদের সেই অঙ্গীকার থেকেই শুরু হয় পূজার পথচলা। আজ আড়াইডাঙ্গা হাটখোলা দুর্গোৎসব শুধুমাত্র একটি পূজা নয়, বরং মিলনমেলা। ছোট-বড়, গরিব-ধনী, হিন্দু-মুসলমান—সবাই ভেদাভেদ ভুলে এখানে একত্রিত হয়। এ পূজাই আজ গ্রামের গর্ব ও ঐক্যের প্রতীক।