ITC - Enduring Value Sunrise Pure Masala

Aihoho Sushakti Club

Malda, Maldah

আইহো সুশক্তি ক্লাব দুর্গাপুজো

আইহো সুশক্তি ক্লাবের দুর্গাপুজো এবার ৫৩ বছর এ পদার্পণ করিল। প্রায় ৫৩ বছর আগে গ্রামের কয়েকজন যুবক ছেলে যেমন দীপক সাহা ,দিপ্তেন্দু মল্লিক, কিশোরী বর্মন,প্রবোধ সাহা, মুলায় সরকার প্রভৃতি মানুষদের অনুপ্রেরণায় এই পুজোর হাতেখড়ি। ইতিহাস ঘাটলে জানা যায় এই ছেলেরা দুর্গাপুজোর আর্জি নিয়ে তৎকালীন পুরোহিত শ্রী সিদ্ধেশ্বর মিশ্রর কাছে যায় দুর্গাপুজোর নিয়ম জানতে, তৎকালীন জমিদার শ্রী সত্যেন্দ্র নারায়ণ মল্লিক দুর্গাপুজোর ব্যাপারে আগ্রহী হলে ও সাহায্যর আশ্বাস দিলে এই সার্বজনীন দুর্গোৎসবটি চালু হয়। প্রথমবার প্রতিমাটি তৈরি করেন কারিগর শ্রী শম্ভু চরণ দাস এবং পুরোহিত ছিলেন সিদ্ধেশ্বর মিশ্র, ঢাকি ও বাজনার দায়িত্বে ছিল দাশু সম্প্রদায়। পুজো মণ্ডপের নিকটে রয়েছে একটি প্রাচীন মসজিদ। এই পুজোতে হিন্দু-মুসলিম সকল সম্প্রদায় মিলেমিশে একাকার হয়ে যায়। পুজো উপলক্ষে প্রত্যেকের বাড়িতে দূরদূরান্ত থেকে আত্মীয়-স্বজন এসে ভিড় করে।উঁচু-নিচু জাত-ধর্ম নির্বিশেষে সকল মানুষ এই পুজোয় অংশগ্রহণ করে। নবমীর প্রসাদ বিতরণ পুজোয় মূল আকর্ষণ । এবারের পূজো বিশেষ নিবেদন নীড় একটি বাবুই পাখির বাসা, যা শুধুমাত্র পাখির বাসা নয় এটি মূলত গ্রাম বাংলার সেই হারিয়ে যাওয়া পরিবেশকে ফিরিয়ে আনার প্রচেষ্টা মাত্র।এবার প্রতিমা তৈরির জন্য ব্যবহার হচ্ছে পরিবেশ বান্ধব জিনিস যেমন তালপাতা,খর,বাঁশ,ছোবড়া,প্রভৃতি। বর্তমানে গ্রাম বাংলার ঐতিহ্য, সৌন্দর্য হারিয়ে যেতে শুরু করেছে তাই এবারের নিবেদন - গ্রাম বাংলার পরিবেশ ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও বাংলার তাঁত শিল্প।

Puja voting code
SUN0445
WhatsApp VOTE SUN0445 to +91 91470 77170
Live rank #185 0 votes

Voting opens soon — keep this code ready!