ITC - Enduring Value Sunrise Pure Masala

Maheshpur Milan Sangha

Maheshpur, Maldah

সানরাইজ মশলাকে আমাদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য।
শরতের কাশফুলের দোলা মানেই বাঙালির প্রাণের উৎসব – দুর্গাপুজোর আগমন বার্তা। আমাদের মহেশপুর মিলন সংঘ ক্লাব ও লাইব্রেরী-র পুজোর সূচনা ১৯৮৫ সালে। দীর্ঘ এই পথচলায় এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং আবেগ, ঐক্য ও সংস্কৃতির এক মহান মিলনক্ষেত্র হয়ে উঠেছে।
নবীন-প্রবীণদের সমন্বয়ে গঠিত পুজো কমিটি প্যান্ডেল, প্রতিমা, থিম ও সাংস্কৃতিক কর্মসূচি সহ উৎসবের সামগ্রিক রূপরেখা নির্ধারণ করে।
২০২৫ সালের থিম: ১৯৭০-৮০ দশকের গ্রামীণ বিবাহ অনুষ্ঠান – যেমন বরযাত্রা, বাসরঘর, প্রীতিভোজ, এবং প্রতিবেশী সহায়তার চিত্র, যা মডেলের মাধ্যমে তুলে ধরা হবে। প্রতিমার রূপে থাকবে মায়ের শান্ত, করুণাময়ী গ্রাম্য আভা।
আমাদের উদ্দেশ্য – দর্শনার্থীদের মনে পুরনো দিনের ঘ্রাণ ও নস্টালজিয়া জাগিয়ে তোলা, যা তাদের শিকড়ে ফিরে যেতে প্রেরণা জোগাবে।

Puja voting code
SUN0451
WhatsApp VOTE SUN0451 to +91 91470 77170
Live rank #188 0 votes

Voting opens soon — keep this code ready!