Bhaluka Natun Bazar Puja Comitte
Natun Bazar, Nadia
ভালুকা নতুন পাড়া সর্বজনীন দুর্গোৎসব
আমাদের এলাকার মানুষের মিলনমেলা। প্রতিবছরই পঞ্চমীর দিন দেবী দুর্গার প্রতিমা আনুষ্ঠানিক ভাবে প্যান্ডেলে আনা হয়, যা দিয়ে পূজার সূচনা ঘটে। ষষ্ঠী ও সপ্তমীতে নিয়মমাফিক পূজা অনুষ্ঠিত হয়, যেখানে ভক্তরা একত্রিত হয়ে মাতৃআরাধনায় অংশগ্রহণ করেন। অষ্টমীর দিন আমাদের পুজোর বিশেষ আকর্ষণ। সেদিন সকালে মহাপূজা ও অঞ্জলি দেওয়ার পাশাপাশি সমগ্র এলাকাবাসী মিলে ভোগ বিতরণের আয়োজন করা হয়। ছোট-বড় সকলেই এতে অংশ নেন, আর ভক্তিময় পরিবেশে কাটে সারাদিন। নবমীর দিন পূজার পাশাপাশি আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গ্রামবাসীদের অংশগ্রহণে নাচ, গান ও বিভিন্ন পরিবেশনা একে অন্য রকম রঙে ভরিয়ে তোলে। অবশেষে দশমীর দিন সন্ধ্যায় সকলের চোখে আনন্দ-দুঃখের মিশ্র অনুভূতি নিয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এই পূজো। প্রতিবছরই এই উৎসব শুধু ধর্মীয় নয়, সামাজিক ও সাংস্কৃতিক মিলনের এক অনন্য বন্ধন তৈরি করে, যেখানে সকলেই অংশগ্রহণ করে আনন্দ ভাগাভাগি করেন।