L.K.J Sarbojonin Puja Comitte (Manimala)
Chakdaha, Nadia
চাকদহ জনপদের ইতিহাস নদীয়া জেলার ঐতিহ্যের সঙ্গে জড়িত। ১৯৪৭ সালের দেশভাগ ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ওপার বাংলা থেকে আগত ছিন্নমূল মানুষের ভিড়ে চাকদহ জনবহুল হয়ে ওঠে। তখন গড়ে ওঠে কলোনি ও বসতি। মানুষের খেলাধুলা, সংস্কৃতি ও বিনোদনের জন্য ক্লাব এবং শিশুদের মন ও শরীরচর্চার স্থান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
চাকদহ পৌরসভার ১৬ নং ওয়ার্ডে অবস্থিত মণিমেলা শিশু উদ্যান, যেখানে নিয়মিত ভলিবল অনুশীলন হয়। শিশু, কিশোর ও তরুণদের উৎসাহের মাঝে এলাকার মানুষও এই মাঠকে উৎসবের প্রাণকেন্দ্র হিসেবে গ্রহণ করে। ১৯৮১ সাল থেকে এল.কে.জে সার্বজনীন দুর্গাপূজা কমিটি এর আয়োজনেই এখানে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব পালিত হয়ে আসছে।
এবারের পূজার মণ্ডপ নির্মাণ হয়েছে ক্যালিফোর্নিয়ার লক্ষ্মী-নারায়ণ মন্দিরের আদলে। আলোকসজ্জায় ভরা মণ্ডপে দর্শনার্থীরা উপভোগ করবেন পূজার ঐশ্বর্য ও মনোরম পরিবেশ।
চাকদহ, নদীয়া ও চব্বিশপরগণার উৎসবপ্রেমী মানুষের মিলনক্ষেত্র হিসেবে মণিমেলা দুর্গোৎসবের বিশেষ স্থান রয়েছে।