Sahapara Sarbajanin Durgapuja Committee(Cosmos Club)
Bethuadahari, Nadia
সাহাপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি, পরিচালনায় ক্লাব কসমস, এ বছর পদার্পণ করছে ৫৯ তম বর্ষে। আমাদের পূজার সূচনা হয় ১৯৬৭ সালে। দীর্ঘ যাত্রাপথে শুধুমাত্র একবার, বন্যার কারণে, পূজা আয়োজন ব্যাহত হয়েছিল। তবে তার পর থেকে প্রতিটি বছরই আমরা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে মা দুর্গার আরাধনা করে আসছি।
২০১৬ সাল থেকে আমাদের পূজো জেলার অন্যতম শ্রেষ্ঠ পুজো হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। বিভিন্ন সময়ে আমরা মিউজিক 18 বাংলা, এবিপি আনন্দ, আর বাংলা সহ বিভিন্ন জনপ্রিয় সংবাদমাধ্যম ও চ্যানেলের থেকে পুরস্কৃত হয়েছি। শুধু তাই নয়, স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকেও আমাদের সম্মানিত করা হয়েছে। এই পুরস্কারগুলো আমাদের প্রচেষ্টা, নিষ্ঠা এবং পাড়ার মানুষের অক্লান্ত শ্রমের স্বীকৃতি বহন করে।
বিশেষ করে বেথুয়াডহরী অঞ্চলে আমাদের প্রতিমা প্রতি বছর দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। শিল্পকলার নিপুণতা, মণ্ডপের অভিনব সাজসজ্জা এবং সামাজিক বার্তার উপস্থাপনা মানুষকে গভীরভাবে আকৃষ্ট করে। পূজার দিনগুলোতে পাড়ার প্রতিটি মানুষ একত্রিত হয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠেন।
সাহাপাড়া সর্বজনীন দুর্গোৎসব তাই শুধু পূজা নয়, এটি আমাদের সামাজিক ঐক্যের প্রতীক, যেখানে ধর্মীয় ভক্তি, সাংস্কৃতিক চেতনা এবং সমাজসেবার সুন্দর সমন্বয় ঘটে।