Sarba Mangala Tola Baroari
Debagram, Nadia
সর্বমঙ্গলা তলা, একটি প্রাচীন গ্রামের নাম, যেখানে বহুদিন ধরে বিরাজ করছেন মা সর্বমঙ্গলা ও দেবাদিদেব মহাদেব। আজ থেকে ৯৭ বছর আগে গোপেশ্বর মুখার্জি ও সচিদানন্দ গোস্বামীর উদ্যোগে এখানে দুর্গাপুজোর সূচনা হয়। প্রথম প্রতিমা তৈরি করেন স্বয়ং সচিদানন্দ গোস্বামী। এলাকাটি মূলত নিম্ন-মধ্যবিত্ত পরিবারের আবাস, যেখানে সীমিত সামর্থ্য নিয়েও পূজার আয়োজন হতো পরম নিষ্ঠায়।
পরবর্তী সময়ে পূজার দায়িত্ব নেন সর্বেশ্বর মুখার্জি, শৈলেশ্বর মুখার্জি, গুরুপদ ঘোষ, নৃত্যগোপাল ঘোষ ও নবকুমার চ্যাটার্জী প্রমুখ। নবকুমার চ্যাটার্জী দীর্ঘদিন পূজার পৌরহিত্য করেছেন। তাঁদের অবদান আজও স্মরণীয়। পরবর্তীতে আমিও, কণ্ঠ ঘোষ, সুভাষঙ্করকে পাশে নিয়ে দায়িত্ব পালন করি।
পরে এই দায়িত্ব পান দিলীপ ঘোষাল, মান মুখার্জি, তাপসী মুখার্জি, কার্তিক ঘোষ ও পূর্ণ ঘোষ। একসময় ছোট একটি বেড়িতে পূজা হতো, যা পরবর্তীতে দেবদাস ভট্টাচার্যের উদ্যোগে নতুন দুর্গা মন্দিরে রূপ নেয়।
আজ পূজা শতবর্ষের পথে। যাঁরা আমাদের ছেড়ে গেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, নতুন প্রজন্মকে জানানো হচ্ছে এই গর্বের ইতিহাস। সর্বমঙ্গলা তলার মানুষদের শ্রম ও সহযোগিতায় আজ আমরা এখানে। সবাইকে শতবর্ষের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে প্রতিবেদন শেষ করছি।