Tal Pukur Road Durgatsav Committee
Krishnanagar, Nadia
১৯৯৭ সালের বিজয়া দশমীর একটি ঘটনা থেকেই জন্ম নেয় তালপুকুর রোড দুর্গোৎসব কমিটির যাত্রা। সেদিন কাড়া পাড়ার কিছু মহিলা ও শিশু পাশের পাড়ায় সিঁদুর খেলতে গিয়ে চরম অব্যবস্থার ও অপমানের শিকার হন। ফিরে এসে ঘটনাটি জানান পাড়ার বড়দের। সেদিন রাতেই একসাথে বসে সিদ্ধান্ত হয়—আগামী বছর আমরা নিজেরাই দেবী দুর্গাকে আনব।
১৯৯৮ সালের শুরু থেকেই শুরু হয় প্রস্তুতি। আর্থিকভাবে স্বল্প সামর্থ্য হলেও প্রত্যেকে মাসে মাসে অল্প অল্প করে অর্থ সঞ্চয় করতে থাকেন। রাস্তার মোড়ে প্যান্ডেল তৈরি করে শুরু হয় প্রথম দুর্গাপূজা। জন্ম নেয় তালপুকুর রোড দুর্গাৎসব কমিটি।
সেই পূজোতে আনন্দের সীমা ছিল না—সপ্তমী, অষ্টমী, নবমীর দুপুরে সবাই একসাথে খাওয়া, ষষ্ঠীতে অঙ্কন প্রতিযোগিতা, ছোটদের নাচ, গান, কুইজ, খেলাধুলা—সবই চলতে থাকে বছরজুড়ে। এই প্রথা আজও বহমান। বড়রাও পিছিয়ে থাকেননি, পূজোর ভবিষ্যতের কথা ভেবে ধীরে ধীরে তহবিল গঠন করেন। তার ফলেই ১০ বছর পর তৈরি হয় স্থায়ী মণ্ডপ—তালপুকুর রোড বারোয়ারী।
২০২৫ সালে আমরা পদার্পণ করেছি ২৮তম বর্ষে। মা আসছেন—আমরা প্রতীক্ষায়, গর্বে, ভালোবাসায়, ঐতিহ্যের ছায়ায়।