Chapra Sribas Polly Barowari
Chapra, Nadia
চাপড়া শ্রীবাসপল্লী বারোয়ারি
বর্তমানে নদীয়া জেলার অন্যতম সেরা ও ঐতিহ্যবাহী বারোয়ারি।১৯৮৪সালে পাড়ার কিছু মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় শারদীয়া দুর্গোৎসবকে কেন্দ্র করে এই বারোয়ারি স্থাপিত হয় এবং প্রথম দূর্গাপূজা শুরু হয়। এরপর মানুষের সাহায্য ও সহযোগিতায় ধীরে ধীরে এই সুবিশাল বারোয়ারির একদিকে মা দূর্গার বেদী, অন্যদিকে রাধাগোবিন্দর মন্দির নির্মাণ হয়। দূর্গাপূজা, কালীপূজা, সরস্বতীপূজা,পৌষকালী, জন্মাষ্টম, সাতদিন ব্যাপি নাম সংকীর্তন ইত্যাদি সাড়ম্বরে উদযাপিত হয়। প্রত্যহ গীতাপাঠ, কীর্ত্তন ও রাধাগোবিন্দর ভোগারতি হয়। এইসব কিছু মা দূর্গার কল্যাণে আজ-ও হয়ে চলেছে। চাপড়া শ্রীবাসপল্লী বারোয়ারির দূর্গাপূজায় বহু মানুষের আবেগ ও উচ্ছাস জড়িয়ে আছে। ষষ্টীতে মা দূর্গার বোধন হয়, সপ্তমীতে ভক্তরা নতুন বস্ত্রে মায়ের পূজায় সামিল হয়। মহাষ্টমীতে শয়ে শয়ে মানুষ বাটা দেয়-অঞ্জলী দেয়, সন্ধিপূজায় গোটা পূজা মন্ডপ জুড়ে মানুষের ঢল নামে-অনাবিল আনন্দে ভক্তরা মাতোয়ারা হয়ে ওঠে। নবমীতে মায়ের ভোগ নিবেদন করা হয়। দশমীতে পাড়ার মা, কাকিমারা ব্যাথিত হ্নদয়ে মাকে বরণ করে, সিঁদুর খেলে,একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দেয়। অবশেষে মহা আড়ম্বরে মাকে বিসর্জন দিতে পাড়ার সকল স্তরের মানুষ অংশ গ্ৰহন করে। শারদীয়ার এই মহোৎসবে সানরাইজের মত কোম্পানিতে আমরা (চাপড়া শ্রীবাসপল্লী বারোয়ারি কমিটি) অংশ গ্ৰহন করতে পেরে খুব-ই গর্বিত, কারণ দশকের পর দশক ধরে সানরাইজ বাঙ্গালীর সাংসারিক জীবনে এক অপরিহার্য নাম। সানরাইজ কোম্পানি ছাড়া বাঙ্গালীর সাংসারিক জীবন অচল,তাই এই কোম্পানির সাহচর্যে চাপড়া শ্রীবাসপল্লী বারোয়ারি খুব উজ্জিবিত ও উৎসাহিত। ধন্যবাদ!