Jagran Sangha
Bhimpur, Nadia
ক্লাব নিউ জাগরণ সংঘ :
পুজোর গল্পঃ ক্লাবের পুজো (সাবেকিয়ানা পুজো)
আমাদের ক্লাবের দুর্গোৎসবের থিম এ বছর “সাবেকিয়ানা পুজো”। গ্রামের মাটির গন্ধ, তালপাতার পাখা, আলপনা আর ঢাকের তালে যেন ছোটবেলার স্মৃতি ফিরে আসে। প্রতিদিন পূজার সঙ্গে সঙ্গে নানা আয়োজন হয়।কিন্তু একটা সময় ছিল যখন আমাদের গ্রামে কোনো পুজো হতো না। পাশের গ্রামে হত। কিন্তু পাশের গ্রামে দুই ক্লাবের গন্ডগোল এ পুজো নবমী তেই মোটামুটি শেষ হয়ে যেত। তাই আমারদের গ্রামের বাবা / কাকারা পাটকাঠি আর বিচালি এর মণ্ডপ বানিয়ে শুরু করেন দূর্গা পুজো। আর সেখান থেকে শুরু হয়ে আজকে সুন্দর প্যান্ডেল আর লাইট এর কারসাজি। সঙ্গে খাওয়া দাওয়া, DJ, অর্কেস্ট্রা, ঢাকি, ভাসান ও আরো কত কিছুর আয়োজন। ক্লাব নিউ জাগরণ সংঘ এর পক্ষ থেকে কামনা করি সবার পুজো ভালো কাটুক। জয় মা দূর্গা।