ITC - Enduring Value Sunrise Pure Masala

Doforpota Adi Barowari

Bhimpur, Nadia

আমাদের পূজোর ইতিহাস ও আয়োজন
১৯৯১ সালে আমাদের পূজোমণ্ডপ প্রথম স্থাপিত হয়। এর আগে পূজা হত একটি কাঁচা ঘরে। পরে গ্রামের সকলের আন্তরিক সহযোগিতা ও চাঁদা সংগ্রহের মাধ্যমে গড়ে ওঠে স্থায়ী পাকা পূজোমণ্ডপ। কয়েক বছর পর থেকে এই মণ্ডপেই প্রতিমা নির্মাণ শুরু হয় এবং ছোট ছোট প্যান্ডেল তৈরি করে পূজার জাঁকজমক বাড়ানো হয়।
আমাদের পুজোর অন্যতম বৈশিষ্ট্য হলো গ্রামের মানুষের একাত্মতা ও আনন্দ ভাগাভাগি করা। অষ্টমীর দিন সকলে একসাথে প্রসাদ ভোগ করেন—তাতে থাকে লুচি, আলুর দম ও নানা রকম মিষ্টি। নবমীর দিন পূজামণ্ডপ হয়ে ওঠে এক প্রাণবন্ত সাংস্কৃতিক মঞ্চ। নানা প্রতিযোগিতা আয়োজন করা হয়, যেমন—চেয়ার খেলা, শঙ্খধ্বনি প্রতিযোগিতা, মোমবাতি জ্বালানো, হাঁড়ি ভাঙা, নাচ এবং আরও অনেক বিনোদনমূলক খেলা। এতে ছোট থেকে বড় সকলেই অংশগ্রহণ করে এবং উৎসবকে করে তোলে প্রাণবন্ত।
দশমীর দিন পূজার সবচেয়ে আবেগঘন মুহূর্ত। প্রতিমা বিসর্জনের সময় বাজনার তালে তালে গ্রামবাসী একত্রিত হয়ে নেচে-গেয়ে, আনন্দ-উল্লাসে ঠাকুরকে কাঁধে তুলে নিয়ে যায় নদীর ঘাটে। এই মুহূর্তে আনন্দের সঙ্গে সঙ্গে মিশে থাকে বিচ্ছেদের বেদনা।
আমাদের পূজো শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং সামাজিক মিলনমেলা, যেখানে প্রজন্মের পর প্রজন্ম একত্রিত হয়ে আনন্দ ও ভক্তির আবহে মাতোয়ারা হয়।

Puja voting code
SUN0474
WhatsApp VOTE SUN0474 to +91 91470 77170
Live rank #204 0 votes

Voting opens soon — keep this code ready!