Anandapuri Co-Op.Housing Society Abasikbrinda
Durgapur, Paschim Bardhaman
আমাদের পুজো আমাদের গর্ব বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অবদান আছে এই উৎসবে। এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি একটি সামাজিক মিলন উৎসব সেই কারণেই বিশ্বের অন্যতম একটি শ্রেষ্ঠ উৎসব। স্মৃতির পাতা থেকে যতদূর মনে পড়ে ১৯৯৭ সালের আগস্ট মাসে আমাদের সোসাইটির গুটিকয়েক মানুষের দুঃসাহসিক পরিকল্পনার বাস্তব রূপ আমাদের আনন্দপুরী সর্বজনীন শারদোৎসব। গুটি গুটি পায়ে 29 টা বছর কেটে গেল। মাটির একটি ছোট্ট বেদী থেকে আজ শ্বেত শুভ্র পাথরের পূর্ণাঙ্গ মন্দিরের মা অবস্থান করেন। বিগত ২৯ টা বছরের অক্লান্ত পরিশ্রম ও আনন্দপুরী অধিবাসীদের ঐকান্তিক প্রচেষ্টা বাস্তবে প্রশংসার দাবি রাখে। অনেক প্রতিকূলতা কে জয় করে আমাদের কিছু সংখ্যক সদস্যের আত্মত্যাগের প্রতিফলন এই শারদোৎসব। সারা বছরের কর্মব্যস্ততা পড়াশুনোর মধ্যে দিয়েও যেন এই চারটে দিনের অপেক্ষা, তারই মধ্যেই শুরু হয় নতুন প্রস্তুতি, পরিকল্পনা বাস্তবায়ন। নব পত্রিকার স্নান যাত্রা থেকে শুরু করে বৈদিক মন্ত্র উচ্চারণে পুষ্পাঞ্জলি ভোগ আরতি সন্ধ্যা আরতি ,সন্ধিক্ষণের পুজো পার করে মহানবমীর মহাযজ্ঞ ও অন্নপূর্ণা পূজার পর আসে বিষাদের সুর সেই বিজয় দশমী। মা চলে যাবেন ভারাক্রান্ত মনে নব পত্রিকার বিসর্জন সিঁদুর খেলা সন্ধায় নিরঞ্জন। প্রকৃতির নিয়মে প্রতিবছরই নতুন করে এই দিনগুলো আসে চলে যায়। পরে থাকে স্মৃতি। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের শ্রেষ্ঠত্ব বজায় থাক। প্রকৃত ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে হোক পুজোর আয়োজন। আনন্দ করুক সকলে।