ITC - Enduring Value Sunrise Pure Masala

Anupama Abason Puja Comity

Durgapur, Paschim Bardhaman

আমাদের শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সানরাইজকে। আমাদের পূজা শুরু হয়েছিল ২০০২ সালে, এবং দেখতে দেখতে আমরা ২৫ বছরে পদার্পণ করেছি। এই বিশেষ উপলক্ষে আমরা এই বছর জমকালো আয়োজন করেছি। আমাদের প্রতিমা সাবেকি ঐতিহ্য অনুযায়ী ডাকের সাজে তৈরি করা হয়, যা আমাদের সংস্কৃতির পরিচায়ক। প্রতি বছর রথের দিন আমাদের পূজার সূচনা হয় এবং এতে অংশগ্রহণকারী সকলের মধ্যে এক অভূতপূর্ব উল্লাস ও আনন্দ তৈরি হয়।
পঞ্চমী ও ষষ্ঠী দিন আমাদের অনুষ্ঠানগুলো বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। পঞ্চমী সন্ধ্যায়, আমরা গরিব এবং দুস্থদের জন্য শাড়ি বিতরণ করি, যার মাধ্যমে প্রায় ৬০-৭০ জন সুবিধাভোগী হয়। এছাড়া, পঞ্চমী সন্ধ্যায় বাউল, লোকগীতি এবং পল্লিগীতি সহ সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়, যা পূজাকে আরও আকর্ষণীয় করে তোলে। ষষ্ঠী সন্ধ্যায় আবাসনের শিশুদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমাদের মহিলারা পুরো পূজার আয়োজন এবং পরিচালনায় একত্রিত হয়ে কাজ করেন। সরকারি অনুদান এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সাহায্য আমাদের এই পূজা সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহায়তা করেছে। এই বছর ২,২০,০০০ টাকা সরকারি অনুদান হিসেবে পেয়েছি। আমরা আশা করি, আগামী বছরগুলোতে এই শারদীয়া উৎসব আরো ব্যাপক ও সফলভাবে পালিত হবে।

Puja voting code
SUN0476
WhatsApp VOTE SUN0476 to +91 91470 77170
Live rank #206 0 votes

Voting opens soon — keep this code ready!