B2 Netaji Maidan Puja Committee
Durgapur, Paschim Bardhaman
B2 NETAJI MAIDAN DURGA PUJA COMMITTEE বিটু নেতাজি ময়দানে যে দুর্গোৎসব আয়োজন হয় , তা প্রায় ৫৫ বছরের পুরনো পুজো। ছোটবেলা থেকে আমরা এই পূজোতে অংশগ্রহণ করে আসছি সম্ভবত ১৯৭০ সালে এই দুর্গাপুজো শুরু হয় শুরু করেন সেই সময়ে স্থানীয় সমাজসেবী এবং কংগ্রেস পার্টির এক নেতৃস্থানীয় ব্যক্তি অসিত চট্টরাজ মহাশয় এবং সাথে ছিলেন বারিদ বরণ বিশ্বাস কাকু রায় কাকু, রক্ষিত কাকু এবং আরো অনেকে । আমাদের এই ছোট্ট পাড়ার মধ্যে এই পুজো এখানে মহিলারাও যথেষ্ট ভক্তিভরে তাদের সময় দেন।আমরা পাড়ার মধ্যে চাঁদা তুলে ছোট করেও নিজেদের সাধ্যের মধ্যে এই পূজার আয়োজন করে থাকি।পুজো ছোট হলেও এই পুজো না হলে আমাদের কি হতো বা কি হবে জানি না। পুজো না হলে আমাদের এই চারটে দিন কিন্তু কিছুতেই কাটতে চাইবে না।এই মাঠটা যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু আমাদের মন খারাপের শেষ থাকবে না। যেমনই হোক আমরা সবাই মিলে পুজোর আয়োজন করে ঠাকুর মণ্ডপে নিয়ে আসা থেকে শুরু করে সপ্তমীতে নবপত্রিকা স্নান এরপর অষ্টমী পূজো নবমী পূজো করে আমরা বিজয়া দশমীতে পৌঁছাই। চারদিন পূজো পেরিয়ে যাবার পরে মনটা খুব খারাপ লাগে যখন। মা দুর্গা নিরঞ্জনের পথে এগিয়ে যান তখন আমাদের মন খারাপের শুরু হয়। আবার একটা বছরের অপেক্ষার পর মা আসবেন।বিগত কয়েক বছর ধরে আমরা সরকারি সহায়তা পাওয়ায় আমাদের এই পুজো খানিকটা সহজ