Buddha Bihar Sarboijanin Puja Committee
Durgapur, Paschim Bardhaman
আমি সেই মেয়ে ভ্রুণ থেকে যার জীবন যুদ্ধ শুরু,বাঁচবো নাকি ওরা মেরেই ফেলবে ভয় বুক দূরু !
“বেটি বাঁচাও” এর পোস্টার ঢাকে কন্যা ভ্রূণের সব, দর্শকদের নিশানায় থাকে ৬০ থেকে শৈশব !
আমি সেই মেয়ে ,পন ছাড়া যার হয় না এখনো বিয়ে | বিয়ের পরও পণের দাবিতে দেওয়া যায় জ্বালিয়ে !
পুরুষ পিতা, পুরুষ ভ্রাতা, পুরুষ প্রেমিক ও স্বামী | পুরুষ শাসিত সমাজে আমার বেঁচে থাকাটাই দামি !
আমি সেই মেয়ে যে হাত বদলে দিল্লি, বোম্বে, আরব আসল নামটা হারিয়েছে কবে মনে নেই আজ কারো !
নাম দাও যারা নির্ভয়া তারও ভয়তো চলার সাথী , ভয়াবহ সেই ইতিহাস গুলো ভুলে যাওয়া যায় নাকি !
আমি সেই মেয়ে যার দিকে চেয়ে কাঁদে বিচারের বাণী, বিচারের নামে যে শুধু বাই সীমাহীন হয়রানি !
শয়ে শয়ে আজ দশভূজা হয়ে আমি দশাস্ত্র ধারিনী, অত্যাচারীদের অত্যাচার ও লড়াইটা ছাড়িনি।
আমি সেই মেয়ে জেগে উঠি গেয়ে, নিয়ম ভাঙ্গার গান, লড়াই করে যে আদায় করবে হারানো যা সম্মান !
বুদ্ধবিহার তোমায় বলছি তুমি যে আমার প্রিয়, সবাই তো আর খবর রাখেনা তুমিই জানিয়ে দিও…