ITC - Enduring Value Sunrise Pure Masala

Sarodapally Sarbojanin Durgapuja Committee

Raniganj, Paschim Bardhaman

সারদাপল্লী সার্বজনীন দূর্গাপূজা

নমষ্কার,
আমি পায়েল

আমি ও আমার পরিবার — স্বামী ইমন এবং আমাদের একমাত্র ছেলে — ২০১৯ সালে রাণীগঞ্জ কাশিপুরগঙ্গা সারদাপল্লীতে বসবাস শুরু করি। নতুন জায়গায় আসার পর, দূর্গাপুজোর সময় আমাদের খুব মন খারাপ হতো। আশেপাশে কোথাও পূজোর আয়োজন ছিল না — না ঢাকের আওয়াজ, না মাইকের শব্দ।
২০২২ সালে ইমনের ইচ্ছায় শুরু হয় আমাদের বাড়ির দূর্গাপূজা হোক। কিন্তু প্রথমে জায়গার সমস্যা ছিল। আমাদের বাড়ি সংলগ্ন জমির মালিক তখন জমি বিক্রি করতে রাজি ছিলেন না।
অবিশ্বাস্যভাবে, ঠিক পূজোর দু’মাস আগে সেই ভদ্রলোক নিজেই আমাদের বাড়িতে এসে জমি বিক্রির প্রস্তাব দেন। আমরা তা কিনে নিয়েই শুরু করি মা দূর্গার পূজো, পূর্ণ নিষ্ঠা ও শ্রদ্ধায়।
২০২৩ সালের পূজোয়, দেবীপক্ষের সূচনার দিন আমার জীবনে ঘটে যায় এক অলৌকিক অভিজ্ঞতা — মায়ের মাঝে আমি অনুভব করি আমার ‘মেয়ের’ উপস্থিতি। আজও তা ভাবলে গায়ে কাঁটা দেয়।
এই পূজো শুধু একটা আচার নয়, আমাদের বিশ্বাস, ভক্তি ও ভালোবাসার প্রতিফলন। মা দূর্গার আশীর্বাদে শুরু হওয়া এই যাত্রা আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
জয় মা দূর্গা।

Puja voting code
SUN0492
WhatsApp VOTE SUN0492 to +91 91470 77170
Live rank #218 0 votes

Voting opens soon — keep this code ready!