ITC - Enduring Value Sunrise Pure Masala

Searsole Sabojanin Puja Committee

Raniganj, Paschim Bardhaman

স্থাপিত ১৯৯১ সালে, রানীগঞ্জের সিয়াড় এলাকার আদি বারোয়ারী দুর্গোৎসব ২০২৫ সালে ৩৫তম বর্ষে পদার্পণ করল। প্রতি বছরের মতো এবারও শোলবাগান মাঠে পূজোর জাঁকজমকপূর্ণ আয়োজন চলছে।
এই বছর পূজোর বিশেষ আকর্ষণ হল থিম—“আমাদের মাটি ও রক্তের ঐতিহ্য”। মণ্ডপের রূপায়ণে তুলে ধরা হয়েছে শিয়ার শোল অঞ্চলের প্রাচীন পিতলের রথ, যা এখানকার সংস্কৃতির অন্যতম নিদর্শন। দেবী দুর্গাও এবারে সেজে উঠেছেন জগন্নাথদেবের রূপে, যা দর্শনার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হবে।
পূজা পরিচালনায় রয়েছেন সভাপতি বিশ্বজিৎ সমাজদার এবং সম্পাদক বিশ্বজিৎ মণ্ডল। তাঁদের নেতৃত্বে কমিটির সকল সদস্যরা দিনরাত পরিশ্রম করে এই আয়োজন সফল করে তুলেছেন।
এ বছরের মোট বাজেট ধার্য হয়েছে ৭ লক্ষ ৭৫ হাজার টাকা, যা প্যান্ডেল, প্রতিমা, আলোকসজ্জা এবং চার দিনের বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে ব্যয় করা হবে।
এই পূজা শুধু আরাধনা নয়—এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ঐক্যের প্রতিফলন।

Puja voting code
SUN0493
WhatsApp VOTE SUN0493 to +91 91470 77170
Live rank #219 0 votes

Voting opens soon — keep this code ready!