ITC - Enduring Value Sunrise Pure Masala

Srinagarpally Mahila Sabojonin Durga Puja

Durgapur, Paschim Bardhaman

শ্রীনগরপল্লীর মহিলা পরিচালিত সার্বজনীন দুর্গাপূজা দুর্গাপূজা আজ আর শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি সমগ্র বাঙালি সমাজের সার্বজনীন উৎসব। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে মানুষ এই উৎসবে অংশ নেয় এবং আনন্দ ভাগ করে নেয়। দেবী দুর্গার পূজা অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয়ের প্রতীক। তাই এই পূজা ঐক্য, সৌহার্দ্য ও মানবকল্যাণের বার্তা বহন করে। একসময় দুর্গাপূজা জমিদার ও ধনী পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে “বারোয়ারী পূজা”র প্রচলন এবং ১৯২৬ সালে অতীন্দ্রনাথ বসুর উদ্যোগে সর্বজনীন দুর্গোৎসব শুরু হওয়ার পর এটি সর্বসাধারণের উৎসবে পরিণত হয়। দুর্গাপুরের শ্রীনগরপল্লীর মহিলা পরিচালিত সার্বজনীন দুর্গাপূজা তার উজ্জ্বল দৃষ্টান্ত। ভ্রাতৃসংঘ কালচারাল ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই পূজা কেবল আচার-অনুষ্ঠানেই সীমাবদ্ধ নয়, সামাজিক দায়বদ্ধতারও প্রতীক। চার-পাঁচ দিনের উৎসবে প্যান্ডেলজুড়ে জমে ওঠে মিলনমেলা, আড্ডা, খাওয়া-দাওয়া, গান, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অষ্টমীর অঞ্জলি, নবমীর আনন্দ এবং দশমীর সিঁদুরখেলায় মেতে ওঠে সকলে। শিউলি ফুলের সুবাস, শরতের নীল আকাশ ও ঢাকের তালে উৎসবের আবহ ভেসে ওঠে। সাথে সাথে ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী বস্ত্র বিতরণ ও নরনারায়ণ সেবার মতন কার্যক্রম হয়ে থাকে। মানবিক সরকারের আর্থিক অনুদান পেয়ে ইলেকট্রিক, ফায়ার, প্রশাসনের অনুমোদনের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতায় আপ্লুত, উপকৃত এই মহিলা পরিচালিত সার্বজনীন পূজা কমিটি।। উৎসব শেষে দেবী পুত্র কন্যা সহ কৈলাসে পাড়ি দিলেও সবার হৃদয়ে থেকে যায় সেই অমলিন প্রতিজ্ঞা— “আসছে বছর আবার হবে।

Puja voting code
SUN0495
WhatsApp VOTE SUN0495 to +91 91470 77170
Live rank #220 0 votes

Voting opens soon — keep this code ready!