Ab Type (G) Puja Committee
Burnpur, Paschim Bardhaman
বাংলার দুর্গোৎসব আজ বিশ্বের দরবারে সমাদৃত ও স্মীকৃত। এই উৎসবের অন্যতম অংশীদার
এ বি টাইপ পূজা কমিটি। বিগত বছরের মত এবারও আমরা প্রাধান্য দিয়েছি শুদ্ধশুচি, পরম্পরা এবং নান্দনিক সজ্জাকে।
এবছর আমাদের ভাবনা ত্রিমাত্রিক। ব্রহ্মান্ডের তিন মাত্রিক বর্ণনা। Three Dimension
এই তিনটি মাত্রা কখনই এক সমতলে থাকতে পারে না। হিন্দুধর্মের সর্বোচ্চ দেবত্বের রূপ ত্রিমূর্তি। যেখানে সৃষ্টি, স্থিতি এবং ধ্বংসের মহাজাগতিক প্রকাশ মূর্ত। সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালক বিষ্ণু এবং মহেশ্বর ধ্বংসকারী। এই ত্রিদেবের অনন্য সৃষ্টি মহামায়া দেবী দুর্গা। পূজার মন্ত্রে ওঁ -ত্রিমূর্তির প্রতীক। অ ও ম এই তিনটি ধ্বনি সৃষ্টি, সংরক্ষণ এবং সংহারের ইঙ্গিত। বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ন্তা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মার অর্ধাঙ্গিনী দেবী সরস্বতী শিক্ষাদাত্রী। বিষ্ণুর অর্ধাঙ্গিনী দেবী লক্ষ্মী ধনদাত্রী। রুদ্র দেব মহেশ্বরের অর্ধাঙ্গিনী দেবী দুর্গা মহামায়া মহিষাসুরমর্দিনী। আবারও ত্রয়ী সঙ্গম।