ITC - Enduring Value Sunrise Pure Masala

Kalyanpur Adi Puja Committee

Asansol, Paschim Bardhaman

কল্যাণপুর আদি পূজা কমিটি


ইতিহাস -
আসানসোলের বুকে সদ্য গড়ে ওঠা এক উপনগরী কল্যাণপুর হাউসিং এস্টেট। মোটামুটি ১৯৮১ সাল থেকে ধীরে ধীরে চলতে শুরু করে আজ এই উপনগরী আসানসোলের বুকে এক সভ্যতার মাপকাঠি, এক মহীরুহ, এক ভালবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ এক শহর।
আজ আসানসোলের দুর্গাপূজা মানে কল্যাণপুর হাউসিং তথা কল্যাণপুর আদি পূজা। দীর্ঘ ৪৫ বছর আগে অর্থাৎ পূর্ব কথিত 1981 সালেই যার পথ চলা শুরু।

থিম -
"কুমোর পাড়ার গরুর গাড়ি
কী মনে আছে?

আমাদের কল্যাণপুর আদি পূজার এবারের ভাবনা “মৃত্তিকা”। শৈশবের স্মৃতির সঙ্গী কবিগুরুর কবিতা ও গ্রামবাংলার কুমোরপাড়ার দৃশ্য আজ প্রায় বিলুপ্ত। ইংরেজি শিক্ষার দৌলতে নতুন প্রজন্ম দূরে সরে গেছে সেই ঐতিহ্য থেকে। মাটির শিল্প আজ মৃতপ্রায়, শিল্পীরা পরিযায়ী শ্রমিক হতে বাধ্য। সেই হারানো স্মৃতিকে ফিরিয়ে আনতেই এ বছরের থিম—মাটির শিল্পের প্রতি শ্রদ্ধা।

Puja voting code
SUN0508
WhatsApp VOTE SUN0508 to +91 91470 77170
Live rank #226 0 votes

Voting opens soon — keep this code ready!