ITC - Enduring Value Sunrise Pure Masala

Banagram Milan Samity

Balijuri, Paschim Bardhaman

১৯৭৮ সালের কোন এক মাঝামাঝি সময় । পূর্বতন অবিভক্ত বর্ধমান জেলা আর বীরভূম সীমান্তের অজয় তীরবর্তী সমৃদ্ধ গ্রাম বনগ্রাম। বৃহৎ এই গ্রামে দুর্গার আরাধনা হয় দুটি পরিবারে ও একটি গোষ্ঠীর সৌজন্যে । গ্রামের একমাত্র ক্লাব বনগ্রাম মিলন সমিতির প্রতিষ্ঠাতা এবং পরিচালক বৃন্দ অনুভব করলেন – গ্রাম ও এলাকার আপামর সর্বসাধারনের জন্য দরকার একটি সার্বজনীন দূর্গোৎসব। যাতে এই উৎসবে হয়ে ওঠে সর্ব সাধারণের । সেই শুরু । কিন্তু শুরুতেই বিপত্তি !
‘৭৮ এর ভয়ঙ্কর বন্যায় চারদিক তখন বন্যাপ্লাবিত। বনগ্রাম কোনদিন বন্যার কবলে পড়েনি কিন্তু নিরন্তর ধারাবর্ষনে ভেঙে পড়ল - গলে গেল মণ্ডপ -প্রতিমা । উদোক্তারা পড়লেন গভীর জলে । আক্ষরিক এবং রূপকার্থ উভয় অর্থেই । তারপরে ‘৭৯ সাল থেকে
যে সার্বজনীন শারদোৎসবের শুরু তা আজও এলাকাবাসীর প্রাণের নিজস্ব উৎসব । এলাকার মানুষ মেতে উঠেন পুজো ক'দিন ।
এবারে এই উৎসব পা দিল ৪৭তম বর্ষে ।
বনগ্রাম মিলন সমিতির বর্তমান সভাপতি , সম্পাদক এবং সদস্য বৃন্দ আশা রাখেন বিগত বছরগুলির মত এবারের শারদোৎসবও হয়ে উঠবে এলাকা তথা গ্রামবাসীর প্রাণের উৎসব ।

Puja voting code
SUN0513
WhatsApp VOTE SUN0513 to +91 91470 77170
Live rank #227 0 votes

Voting opens soon — keep this code ready!