Krishna Chura Pally Durga Mandir Committee
Ukhra, Paschim Bardhaman
১৯৮৯ সালে শুরু হওয়া কৃষ্ণচূড়া পল্লী পুজো সমিতির শ্রী শ্রী দুর্গা পূজা আজ ৩৮তম বর্ষে পদার্পণ করল। তবে তার আগেই ১৯৮৬-৮৮ সালে নিত্যানন্দ গড়াই, সুকুমার গড়াই, স্বর্গীয় পরেশ তত্ত্ব, কালিয়া বাউরী, শ্রীধর গোড়ায় প্রমুখের নেতৃত্বে সরস্বতী পুজোর মাধ্যমে যাত্রা শুরু হয়।
১৯৮৮ সালে সরস্বতী পুজোর সময় সিদ্ধান্ত হয় দুর্গাপুজো শুরু করার। ১৯৮৯ সালে প্রথম পুজো হয় বুলা আইসক্রিম ক্যাটারার-এর সামনে, মাত্র ২৭ হাজার টাকার বাজেটে। এরপর বহু বাধা-বিপত্তির মধ্যে দিয়ে, স্থান পরিবর্তনের মধ্যেও, পূজা চলতে থাকে।
২০০5 সালে পাড়ার সকলের আর্থিক সহায়তায় জমি কেনা হয়, এবং ২০০৯ সাল থেকে বর্তমান মন্দির প্রাঙ্গণে পূজা অনুষ্ঠিত হচ্ছে। মন্দির নির্মাণে সাধন মন্ডল-এর অবদান অনস্বীকার্য।
আজ এই পূজো শুধুমাত্র আরাধনা নয়—এটি একটি সংস্কৃতি, একতাবদ্ধ সমাজের প্রতিচ্ছবি। পাড়ার সকলে, বিশেষ করে নতুন প্রজন্ম, পুজো পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।
বিভিন্ন সময় এই পুজো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পরিবেশ-প্রতিবেশের জন্য পুরস্কৃতও হয়েছে।