ITC - Enduring Value Sunrise Pure Masala

Action Club

Mahonpur, Paschim Medinipur

বর্ষার শেষে আসবে শরৎ হবে আকাশ নীল ,
পড়বে শিশির ঘাসে ঘাসে করবে ঝিলমিল।
কাশফুল সব ফুটবে বনে শরতের কালে,
ভোর বেলায় ফুটবে ফুল শিউলির ডালে।
শরৎকালে আঁধার রাতে চাঁদের আলো আসবে,
শারদীয়া পূজোর ঢাকের শব্দ ত্রিভুবন মাতাবে।
পেজা পেজা সাদা মেঘের পাহাড়ের ভেলা,
শরৎকালের শারদ প্রাতে চলবে আনন্দের মেলা।
শারদীয়া পূজোয় সবাই তখন নতুন সাজে সাজবে,
শারদীয়া মানে পঞ্চমী থেকে দশমীর সুর বাজবে।
ফুলের সাজি হাতে নিয়ে যাবে গ্রাম শহরের কন্যে,
তারাই গাথবে ফুলের মালা, সারদা মায়ের জন্যে।
শারদীয়া মা ত্রিনয়নী;সে তো ত্রিশূলধারিনী,
দশভূজা জগৎ জননী সে তো অসুর মর্দিনী।
পূজো আসছে পূজো আসছে চলবে বাঙ্গালীর মেলা,
পূজো মানে আসছে বছর আবার হবে অপেক্ষার পালা?

Puja voting code
SUN0520
WhatsApp VOTE SUN0520 to +91 91470 77170
Live rank #229 0 votes

Voting opens soon — keep this code ready!