Barbasi Young Star Sarbojanin Durgatsab
Shyamchak, Paschim Medinipur
ইয়াংস্টার বারবাঁশি, পশ্চিম মেদিনীপুরের দুর্গোৎসবের যাত্রা শুরু হয়েছিল ১৯৯৫ সালে। দীর্ঘ পথচলার মাঝে হারিয়েছি প্রিয়জনদের, আবার নতুন অনেককে পেয়েছি আমাদের সঙ্গে সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার সাথী হিসেবে। সময়ের সাথে গড়ে ওঠা এই অমূল্য সম্পর্ক ও স্মৃতিই আমাদের পূজাকে আরও বিশেষ করে তোলে। ২০২৫ সালে আমরা গর্বের সাথে পদার্পণ করছি ৩১তম বছরে। প্রতি বছরের মতো এবছরও আমরা ঐতিহ্য ও নিষ্ঠা বজায় রেখে দুর্গোৎসব পালন করব, যেখানে আনন্দ, ভক্তি ও মিলনের আবহ একসাথে মিলে যাবে। আমাদের পূজা শুধু উৎসব নয়, এটি আমাদের আত্মার বন্ধন ও সমাজের মিলনক্ষেত্র।