Bijaylakhi Janakolyan Samitee
Shyamchak, Paschim Medinipur
বিজয়লক্ষী জনকল্যান সমিতি
নীল আকাশের গায়ে কাজল কালো মেঘের ভেলা ভাসিয়ে, সবুজ ঘাসের উপর শিশিরের আলপনা এঁকে , শিউলি বিছানো পথ দিয়ে কাশফুলের ব্যজন আত্মস্থ করে , দোয়েল কোয়েলের মধুর সুরালাপে মন্ত্রিত আকাশ বাতাসের মাঝে রৌদ্রেছায়ার লুকোচুরি খেলার আবহে শরতের কবোষ্ণ স্নিগ্ধতা নিয়ে বাঙালীর দুয়ারে আসে শারদ সামনে সাজাও মঙ্গলঘট যা জাতি ধর্মবর্ন, ধনী দরিদ্র অভিজাত অভাজন নির্বিশেষে সবার পরশে পবিত্র করা ধর্মনয় মানুষ ব্যষ্টিনয় সমষ্টি , ভোগ নয় ত্যাগ বিভেদ নয় ঐক্যই হল এই ঘটের প্রতিস্থাপন মন্ত্র শুধু দিন যাপনের শুধু প্রানধারনের গ্লানিবয়ে বেড়ানো নয় আনন্দম যা আনে প্রানের আরাম আত্মার শান্তিইনি কখনো স্নেহময়ী জননীপরা আদরিনী কন্যারূপা কখনো দেশমাতারূপা গ্রামের মেঠো পথ ধরে তার আগমন , শীর্ণকায়াচলমান জলস্রোতের উপর বাঁশের তৈরি পাটাতনের তাঁর অধিষ্ঠান সামান্য কথালাপে তৈরি কচুপাতার টলোমলো জলের মতো স্বপ্ন দশভূজা হয়ে উপস্থিত হল আমাদের আঙিনায় একদিন সাবেকী মূর্তিধরে সেইসব কুশিলব দূরে কোথাও কিংবা তারা হয়ে আকাশে আছে। তাদের গড়া ঐতিহ্য বহন করে চলেছি আমরা বিজয়লক্ষী শ্রীদুর্গা জনকল্যান সমিতি চলব ও তাদের দানের মাটি আমাদের স্তরে স্তরে সোনার ফসল তুলে ধরে পার্থনা আজ মধুময় হোক ধরনীর ধুলি এই আকাশ এই বাতাস ।