ITC - Enduring Value Sunrise Pure Masala

Chowli Yuva Durgaustav Committee

Ghatal, Paschim Medinipur

২০০৯ সালে প্রতিষ্ঠিত চাউলি যুব দুর্গোৎসব কমিটি—একদল তরুণের স্বপ্ন থেকে শুরু হয়েছিল আমাদের এই পূজা। আগে অন্য মণ্ডপ ও প্রতিমা দেখে মনে হতো—আমরাও পারি! সেই ভাবনা থেকেই শুরু হয় পথচলা, প্রথমে পাঁচটি পাড়া একত্রিত হয়ে।
২০১৫ সালে আমরা প্রথম থিম পুজোর আয়োজন করি—মাটির কুটির ঘর। সেবারই ঘাটাল মহকুমায় প্রথম স্থান লাভ করি। এরপর প্রতিবছরই আমরা থিমে নতুনত্ব আনার চেষ্টা করেছি।
তবে আমাদের পথচলা খুব সহজ ছিল না। প্রায় প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যা আমাদের পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবুও ক্লাব সদস্য, দাদা-ভাই ও গ্রামের সকলের চেষ্টায় আমরা বাধা অতিক্রম করে মণ্ডপ সাজিয়েছি, মাতৃআরাধনা সম্পন্ন করেছি।
২০২১ সালের ভয়াবহ বন্যায় আমরা তেমন কিছু করতে পারিনি, কিন্তু পূজোর আধ্যাত্মিকতা ও আবেগ অটুট থেকেছে।
আমরা ছোট, কিন্তু আমাদের ভালোবাসা, পরিশ্রম আর ভক্তি দিয়ে আমরা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে প্রতি বছরই সাফল্যের সঙ্গে উদযাপন করে চলেছি।

Puja voting code
SUN0532
WhatsApp VOTE SUN0532 to +91 91470 77170
Live rank #236 0 votes

Voting opens soon — keep this code ready!