Jamna Sarbojanin Durga Puja Committee
Pingla, Paschim Medinipur
আমাদের দূর্গাপূজা
পরিচালনায় – জামনা সার্বজনীন দুর্গোৎসব কমিটি
স্থান – জামনা, পিংলা
২০১৫ সালে পাড়ার কয়েকজন উদ্যমী যুবকের উদ্যোগে গড়ে ওঠে একটি ক্লাব, যার হাত ধরে শুরু হয় জামনা চণ্ডীমন্দির সার্বজনীন দুর্গোৎসব। প্রথম বছরেই মন্দির চত্বরে শুরু হয় দুর্গাপূজো। না ছিল আর্থিক সমর্থন, না ছিল সরকারি সহায়তা—তবুও মানুষের আন্তরিক সহযোগিতায় শুরু হয় এক অপার আনন্দোৎসব।
এই পূজো আধুনিক থিমের মোড়কে আবদ্ধ নয়; বরং সাবেকি আঙ্গিকেই এখানে প্রতিমা নির্মাণ হয় ডাক সাজে, আর পূজোর মূল ভাবনাতেই থাকে নারীশক্তির আরাধনা। দেবীর বোধন থেকে বিসর্জন পর্যন্ত প্রতিটি মুহূর্ত জুড়ে থাকে স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণ।
বিশেষভাবে উল্লেখযোগ্য মহাষষ্ঠীর সমাজকল্যাণমূলক প্রকল্প—যেমন দরিদ্রদের বস্ত্রদান বা ছাত্রছাত্রীদের পাঠ্যসামগ্রী বিতরণ। সপ্তমী, অষ্টমী ও নবমীতে দেবী-অর্চনা, পুষ্পাঞ্জলি, সন্ধ্যারতি, আর নবমীর খিচুড়ি প্রসাদ এ পূজোর অবিচ্ছেদ্য অঙ্গ। দশমীতে হয় সিঁদুর খেলা, অশ্রুসজল বিদায় আর বিজয়ার আনন্দমিলন।
দশ বছর পেরিয়ে এ পূজো আজ পাড়ার ঐক্যের প্রতীক।
এ শুধু এক উৎসব নয়, এ আমাদের আত্মপরিচয়।