Keranichati Sarbojanin Durga Puja
Midnapur, Paschim Medinipur
সমাজবদ্ধ জীব হিসেবে মানুষ-মেলা, খেলা, উৎসব পূজা পার্বণে তাদের সাথে নিত্যদিনের জীবনযাত্রা এ একাত্মতাবে জড়িত। শ্রীশ্রী দুর্গা দেবীর পূজার্চনা মানুষের কাছে বৎসরের শ্রেষ্ঠ উৎসব সেখানে শুদ্ধ পরিবেশ, শুদ্ধ মানসিকতা, শুদ্ধ পোশাক, শুদ্ধ উপাচার, সহ নির্দিষ্ট নিয়মে পূজানুষ্ঠান সম্পন্ন করা হয়ে থাকে ।। আমাদের কেরানীচটি সার্বজনীন দুর্গাপূজা কমিটি অন্যান্য বৎসরের মতন এই বৎসর ময়দানে আগামী ২৭ -০৯-২০২৫ হইতে ২-১০-২৫ পর্যন্ত দুর্গাপূজা অনুষ্ঠানে আয়োজন করিতেছেন । এলাকার সমস্ত স্তরের সম্প্রদায়ের মানুষ এই অনুষ্ঠানে একাত্মভাবে সামিল হয়ে থাকেন । নির্মল পরিবেশে প্রাকৃতিক সবুজ ঘাসের আস্তরণ পুরো মন্ডপ এলাকাটিতে অনাবিল সৌন্দর্য সর্বদাই ভরিয়ে রাখে । শাস্ত্রীয় বিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ে পূজা পাঠ শুরু ও শেষ করা এই মন্দিরে বিশেষ ঐতিহ্য ।। বরাবরে এই জেলার বিভিন্ন সমাজসেবা মূলক প্রতিষ্ঠান গুলি এই পূজায় উৎসবকে কেন্দ্র করে সেরার সেরা বেছে নিয়ে পুরস্কৃত করা প্রচেষ্টায় জেলার সমস্ত পুজো কমিটিগুলোকে সাথে নিয়ে সুষ্ঠু প্রতিযোগিতার আয়োজন করে থাকেন । "সানরাইজ" মশলা প্রস্তুতকারক এই প্রতিষ্ঠান তাদের সীমিত ক্ষমতার মধ্যেই তেমনই "পুজোর সাতকাহন" নামে একটি গল্প উপস্থাপনার আহ্বান করেছেন । এই উদ্যোগের জন্য আমরা সানরাইজ মশলা প্রস্তুতকারক সংস্থাকে শুভেচ্ছা জানিয়ে এই ছোট্ট প্রতিযোগিতায় অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করছি । যাইহোক আসুন এই শারদীয়া পূজার আয়োজন ছোট-বড়, ধনী-দরিদ্র, সকলের সব বিদ্বেষ ভুলে হাতে হাত মিলে মায়ের কাছে প্রার্থনা করি ।।