Keshiary Daffodils Society
Belda, Paschim Medinipur
পশ্চিম মেদিনীপুর জেলার ছোট শহর কেশিয়াড়ির গর্ব, কেশিয়াড়ি ড্যাফোডিলস সোসাইটি, আজ অষ্টম বর্ষে পা দিচ্ছে। ২০১৮ সালে মাত্র ১৫-২০ জনের উদ্যোগে যাত্রা শুরু হয়েছিল। উদ্দেশ্য ছিল থিম-ভিত্তিক দুর্গাপূজার মাধ্যমে কেশিয়াড়িতে এক নতুন দিশা তৈরি করা।
প্রথম বর্ষে ‘কন্যা’ থিম ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। এরপর প্রতি বছরই আমরা সমাজ ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে ভিন্নধর্মী থিম নিয়ে হাজির হয়েছি। ২০২৪ সালের থিম ছিল নারীশক্তি, যা নারী-সমাজের শক্তিকে তুলে ধরেছিল অনন্যভাবে।
আজ আমাদের সদস্যসংখ্যা ৬০০ ছাড়িয়েছে এবং পূজার পরিচিতি ছড়িয়ে পড়েছে জেলার গণ্ডি পেরিয়ে। ২০২৫ সালে, অষ্টম বর্ষে, আমাদের থিম—আর্ট প্যান্ডেল। এখানে প্রতিমা ও মণ্ডপে শিল্পীর নিজস্ব শিল্পচিন্তা ও সৃষ্টিশীলতার প্রকাশ ঘটবে।
আমাদের আশা, আগের বছরের মতো এবারও দর্শনার্থীরা আমাদের শিল্পকর্ম ও ভাবনার প্রশংসা করবেন। ড্যাফোডিলস শুধু একটি ক্লাব নয়—এটি কেশিয়াড়ির সংস্কৃতির অংশ, থিম-পুজোর এক উজ্জ্বল নাম।