Kuapur School Adi Sarvajanin Durga Utsav
Neradul, Paschim Medinipur
এই বছর আমাদের স্কুলের দুর্গাপুজো ৬০তম বর্ষে পা রাখল। কথিত আছে, শিক্ষা ও সমাজসেবায় বিশ্বাসী কিছু সৎ মানুষের উদ্যোগেই এই পূজার সূচনা হয়। তখন এলাকার মানুষ প্রচণ্ড কষ্টে জীবনযাপন করতেন; শিক্ষার সুযোগও ছিল সীমিত। এই দুর্গাপুজো ছিল স্কুলের জন্য একপ্রকার প্রেরণার প্রতীক।
আমার দাদুর মুখে শোনা—যে বছর পূজার সূচনা হয়, সেই বছরই স্কুলে ছাত্রসংখ্যা এক লাফে ৯৮ জন বেড়ে যায়। আশেপাশের অন্তত ১২টি গ্রাম থেকে ছাত্রছাত্রীরা আসতে শুরু করে। পূজার সময় ছাত্রছাত্রী ও তাঁদের পরিবার সকলে মিলে এই আনন্দে সামিল হতেন।
সমাজের সচ্ছল মানুষরা এখনও এই পুজোর মাধ্যমে দরিদ্রদের বস্ত্র, বইখাতা ও আর্থিক সহায়তা প্রদান করেন। শিক্ষক-শিক্ষিকারাও শহরের পুজো ফেলে এই স্কুলের পূজায় অংশগ্রহণ করে আনন্দ ভাগ করে নেন।
এই পূজো কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের গ্রামের ঐক্য, সহানুভূতি ও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রতীক।
আমরা আশা করি, সকলের সহযোগিতায় এই দুর্গাপুজো আরও বহু বছর ধরে চলতে থাকবে, আরও অনেক প্রাণ ছুঁয়ে যাবে।