ITC - Enduring Value Sunrise Pure Masala

Kushpata Panchapally Durgaustav Committee

Ghatal, Paschim Medinipur

পুজোর থিম - "সিঁদুর"
কুশপাতা পঞ্চল্লীর মাতৃ আরাধনার ৩১তম বর্ষ। গুটিকয়েক উৎসাহী যুবকের উৎসাহে শুরু হয় মাতৃ বন্দনা। ছোটো তৃণ আজ মহীরূহের আকার ধারণ করেছে। শহর ছাড়িয়ে, জেলা ছাড়িয়ে আজ রাজ্যের অগণিত মানুষ মাতৃ দর্শনের জন্য পুজো মণ্ডপে ছুটে আসেন। বহু প্রতিকূলতা, ঘাত-প্রতিঘাত পেরিয়ে এবারের আনন্দযজ্ঞে ব্রত হয়েছি। শুভনধ্যায়ীদের আন্তরিকতা আমাদের প্রেরণা। হিন্দু বিবাহিত নারীদের জীবনের চিহ্ন সিঁদুরর। সিঁদুর কেবল একটি লাল ডাস্ট নয়, বিবাহীত নারীর পরিচয় বহন করে। সিঁদুর কেবলমাত্র ধর্মীয় অনুযোগ নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়। আনুমানিক ৫০০০ হাজার বছরের প্রাচীন হিন্দু সাংস্কৃতিক ঐতিহ্যকে সমাজের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। যে সিঁন্দুর দ্রৌপদীর সিঁথি থেকে আমরা বহন করে আসচ্ছি, সেই সিঁদুরের দিকে যদি কোনো কাপুরুষ বা সন্ত্রাসবাদীদের কু-দৃষ্টি থাকে, তাহলে মৃন্ময়ী নয়, চিন্ময়ী দুর্গতিনাশিনী নারী রূপে বিনাশ করতে সক্ষম। সিঁদুরের মর্যাদা রক্ষা করাই আমাদের থিমের প্রধান বৈশিষ্ট্য।

Puja voting code
SUN0548
WhatsApp VOTE SUN0548 to +91 91470 77170
Live rank #245 0 votes

Voting opens soon — keep this code ready!