Madpur Bazar Sabojanin Durga Committee
Shyamchak, Paschim Medinipur
মাদপুর হাটপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি
সালটা ১৯৭৫ তখন গ্রাম খাদ্যের ও কাজের শস্য প্রাপ্তির অকালে ভুগছে স্বভাবতই এই পুজোর বিষয়টা সাধারণ মানুষের ভাবনায় আসেনি। এসছিল কিছু উৎসাহী উচ্চবিত্ত প্রগতিশীল মানুষের চিন্তায় পুজোটা ছিল কম বাজেটে জনসাধারণের সদস্য চাঁদা ভিত্তিক অর্থ সংগ্রহ ছিল তহবিল গঠনের মূল উৎস, চীন ভিত্তিক পুজো করার সাধ্য তখন ছিল না এখনো খুব একটা নেই পুজোতে রীতি প্রথা ও সামাজিক সংস্কৃতি রক্ষায় ছিল মূল বিষয়। গ্রামের মানুষের স্বল্প সামর্থের পুজো চালানোর এই অভূত পদ্ধতি অনেককে পথ দেখাতে পেরেছে। রাস্তাঘাট পরিবেশ পরিস্থিতিকে সামলে তৎকালীন উদ্যোক্তারা পুজো পরিচালনা করে গেছেন বিদ্যুৎ ছিল না প্যান্ডেলের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না, তা সত্ত্বেও মানুষ উৎসবে উঠেছিল বর্তমানে দাঁড়িয়ে যে পুজো দেখছি তা যুগ পরিবর্তনের এক অদ্ভুত সাক্ষী চোখ ধাঁধানো এক আলোর রশ্মি আকর্ষণীয় প্যান্ডেল যানবাহনের মাধ্যমে আসা-যাওয়া সান্ধ্যকালীন অনুষ্ঠান লুচি খিচুড়ি শরবত পরিবেশন এই পুজোর একটা আকর্ষণ। এছাড়াও সামাজিক দায়বদ্ধতায় রক্তদান কুইজ ও অঙ্কন প্রতিযোগিতা এই দুর্গোৎসব কমিটিকে এক নতুন দিগন্তের সন্ধানে দিয়েছে সদস্য অক্লান্ত পরিশ্রম করে পূজাকে এক নতুন দিগন্তে পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।