ITC - Enduring Value Sunrise Pure Masala

Munibgarh Anchalik Sarbojanin Durga Puja Committee

Shyamchak, Paschim Medinipur

মুনিবগড় আঞ্চলিক সার্বজনীন দুর্গাপূজা কমিটি। ১৯৮৭ সাল আশ্বিন মাসের শুক্লো পঞ্চমীর দিন বিকাল বেলা গ্রামীণ একটি কাপড়ের দোকানে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের কিছু মানুষজন এসেছেন, তাদের পরিবারের সকল সদস্যের জন্য নতুন জামা কাপড় কেনার জন্য। দোকানের উঠোনে দাঁড়িয়ে দেখলাম অশোক বাবু তাঁর একমাত্র কন্যা আশাকে কোলে নিয়ে ওই দোকানে এসেছিলেন ,তাঁর মেয়েকে একটি জামা কিনে দেওয়ার জন্য ।আস্তে আস্তে বেলা গড়িয়ে সন্ধ্যে । তারপর রাত্রি হল সুকুমারবাবু তাঁর মেয়ের জন্য একটা জামা দেখাতে বললেন কিন্তু দোকানদার তাঁর কথায় কর্ণপাত করলেন না ,অবশেষে দোকানে যখন ভিড় কমলো তখন সুকুমার বাবুকে অল্প দামের জামা দেখালেন কিন্তু শিশুটি তার সমবয়সীদের পূর্বে দেখানো সুন্দর জামা গুলির মধ্যে একটি লাল জামা নেওয়ার বায়না ধরল কিন্তু টাকা কম থাকার জন্য কিছুটা টাকা ধার চাইলেন সুকুমারবাবু। দোকানদার তীব্র কণ্ঠে সামর্থ্য অনুযায়ী জামা কেনার কথা বললেন,কোন ধার দিলেন না ।এদিকে শিশুটি খুব খু---ব কাঁদছিল একটি লাল জামা নেওয়ার জন্য। জামা না কিনে, শিশুটিকে প্রচন্ড ধমক দিয়ে খালি হাতে সুকুমার বাবু বাড়ি ফিরলেন।সেদিনের শিশুটির ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না আমার হৃদয়কে বিদীর্ণ করেছিল। প্রত্যক্ষ করেছিলাম সমাজের অর্থনৈতিক বৈষম্য। মায়ের কাছে মানত করেছিলাম যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ,ওই সকল দুস্থ মানুষগুলোর পাশে থাকতে পারি। শিক্ষক হিসাবে সেই প্রচেষ্টা আজও করে চলেছি এবং পূজা কমিটির সকল সদস্যবৃন্দও সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।🙏🙏 সম্পাদক

Puja voting code
SUN0555
WhatsApp VOTE SUN0555 to +91 91470 77170
Live rank #248 0 votes

Voting opens soon — keep this code ready!