North Bhwanipur Milan Sangha
Kharagpur, Paschim Medinipur
আমাদের দুর্গোৎসবের গল্প' সবার প্রথমে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা সবাইকে আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৫ এর অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমাদের দুর্গোৎসবের গল্প শুরু করছি। আমরা পশ্চিমবঙ্গের খড়গপুর শহরের উত্তর ভবানীপুরের একটি জনপ্রিয় ক্লাব। এই বছর অর্থাৎ ২০২৫ সালের দুর্গাপূজা আমাদের ৪৬ তম বছরের দুর্গাপূজা। আমাদের দুর্গাপুজোর শুরু হয়েছিল ১৯৭৯ সালে সম্পূর্ণ সনাতন রীতি রেওয়াজ মেনে। তখন থেকেই আমরা প্রতি বছর মায়ের সনাতন প্রতিমার পূজা করে আসছি। এর পর সময়ের সাথে আমরাও প্রতি বছর আমাদের পূজা আরো ধুমধাম করে করার প্রচেষ্টা করে চলেছি। ২০০৬ সালে আমরা আমাদের সমস্ত সদস্য ও এলাকার বাসিন্দাদের সহযোগিতায় ও আশীর্বাদে মায়ের পূজাস্থলে একটি শিব-দুর্গা মন্দির প্রতিষ্ঠা করেছি। বর্তমানে আমরা সেখানেই মায়ের পূজা করি। এইবছরেও আমরা আমাদের দুর্গা পূজা সনাতন রীতি মেনেই আরো ধুমধাম করে আরো বড়ো করে করতে চলেছি। এবছর ও আমরা পঞ্চমীতে আমাদের মন্দিরে মায়ের প্রতিমা প্রতিষ্ঠা করে ষষ্ঠী, মহাসপ্তমী, বিশেষ মহাঅষ্টমী ও মহানবমীর পূজা ও হোম-যোজ্ঞ করার পরে সমস্ত এলাকাবাসীকে মায়ের পূজার ভোগ খাওয়াবো এবং দশমীতে পাড়ার সমস্ত বাসিন্দাদের ভক্তিভরে ও চোখের জলে মা কে বরন হয়ে যাবার পরে ক্লাবের সদস্যদের বিশেষ ধুনুচি নাচে মা কে আগামী বছর আবার আমাদের সকলের কাছে আসার জন্য প্রার্থনা করবো।