ITC - Enduring Value Sunrise Pure Masala

Pakurseni Sarbojanin Durgotsab Committee

Mokrampur, Paschim Medinipur

"মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে মা, আম্মি, মাদার একই ভুলি তা কি করে?" মুখ্যমন্ত্রীর প্রেরণা ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে সাড়া জাগানো গানের আবহে আমাদের অঙ্গীকার—সত্য কথা বলব, বাড়িয়ে কিছু নয়। আমাদের পূজোয় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণ হয়। উদ্বোধনের দিনে গরীব মানুষদের পোশাক ও শীতবস্ত্র দিয়ে সাহায্যের হাত বাড়ানো হয়। এভাবেই আমাদের পূজো সর্বত্র আলাদা করে চিহ্নিত হয়। বাংলার ১৪০১ সাল নাগাদ আমাদের এই পুজো শুরু হয় নাকুরসেনি গণভারতি নিহার ক্লাব প্রাঙ্গণে যাইহোক জায়গা সংকলন হওয়া বর্তমানে নাকুরসেনি গণভারতি শিক্ষায়তনের মাঠেই আমরা মায়ের আরাধনা করি। পূজোর এই কয়দিন হইহুললরে কেটে যায়। সপ্তমী অষ্টমী নবমী ও দশমী চার দিন আমরা স্থানীয় মানুষদের মনোরঞ্জনের জন্য অনুষ্ঠান করে থাকি এর মধ্যে একদিন থাকে স্থানীয় ছেলে মেয়েদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় একদিন থাকে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ থেকে আনা বাউল অনুষ্ঠান। এই বাউল অনুষ্ঠান এখনো পাশাপাশি বহু মানুষকে এখানে টেনে আনে। এরপর আরেকটি সন্ধ্যা বরাত থাকে যাত্রা অনুষ্ঠানের জন্য প্রতিবছর সম্ভব না হলেও কোন কোন বছর আমরা ভালো শিল্পীদের নিয়ে এসে সংগীত অনুষ্ঠান করি। এই পুজোর থিম নিয়ে বলতে গেলে আমরা এই পূজোর প্যান্ডেল সহ যাবতীয় কার্যকলাপ পরিবেশের দিকে তাকিয়ে করার চেষ্টা করি।

Puja voting code
SUN0560
WhatsApp VOTE SUN0560 to +91 91470 77170
Live rank #252 0 votes

Voting opens soon — keep this code ready!