Radhanagar Vivekananda Club Sarbajanin Durgatsab
Humgarh, Paschim Medinipur
গড়বেতা স্টেশন সার্বজনীন দুর্গাপুজো এবার ৮৫ তম বর্ষ। এবারের থিম দিল্লির লালকেল্লা।গত কয়েক বছর আমরা থিমের প্যান্ডেল করছি এবং সবাই দারুন উপভোগ করছি। পাশাপাশি দু তিনটে প্যান্ডেলের মধ্যে কম্পিটিশন হওয়ার জন্য প্যান্ডেলের বাজেট প্রতি বছর বাড়ছে। আমাদের ছোটবেলার সেই পুজো আর নেই। এখন জাঁকজমক অনেক বেশি কিন্তু কোথাও যেন সেই আন্তরিকতাটা হারিয়ে গেছে। আমরা সবাই থিমের পুজো নিয়ে মাতামাতি করতে গিয়ে সাবেকিয়ানা ভুলে গিয়েছি। যাইহোক সবাই মিলে চাঁদা তুলে গ্রামের সবাইকে একজোট করে এই পুজো চালিয়ে যাচ্ছি। একাদশীতে গ্রামের প্রত্যেক পরিবারের লোক একসাথে মাছ ভাত খাওয়া আর বিসর্জনের মজা উপভোগ সত্যি খুবই আনন্দের। গত কয়েক বছর আই টি সি সানরাইজ আমাদের সাথে আছে তাই একাদশীর দিন যে রান্না হয় সেই রান্নায় আমরা সানরাইজের থেকে পাওয়া গুঁড়ো মসলা অবশ্যই ব্যবহার করি। ঢাকীদের টি শার্ট দেওয়া হয়। এছাড়া আমরা গ্রামের দুস্থ ছেলে মেয়েদের জামা কাপড় শাড়ি দি যাতে তারাও পুজোর এই কতদিন আনন্দ উপভোগ করতে পারে। পুজোর কদিন সাংস্কৃতিক অনুষ্ঠানও সকলে খুব উপভোগ করে।প্যান্ডেল যাইহোক ঠাকুর আমাদের সাবেকি মূর্তি। মায়ের মুখ দেখে মন ভরে যায়। ক্লাবের ছেলেরা উদ্যোগ নিয়ে চাঁদা তোলে আর পুজোর ভীড় সামাল দেয়। সবকিছু নিয়ে আমাদের পুজো দারুন উপভোগ্য হয়। জয় মা দূর্গা।