Saptam Gram Sarbojanin Durgotsab Committee
Mokrampur, Paschim Medinipur
শুভারম্ভ ইংরেজি ১৯৯২,৭ টি গ্রামসমন্বয়ে এই পূজা, গৃহস্থসংখ্যা ৪৫৯ ।উদ্যোগের কারন গ্রাম থেকে দূরে পূজার সময় ব্রতধারী অঞ্জলি প্রদানকারী মা বোনেদের দূরের পুজা মন্ডপে যাতায়াতের কষ্টলাঘব হেতু স্থানীয়কয়েকজন সহৃদয় ব্যক্তিরসহায়তায় এই পূজার আয়োজন। তন্মধ্যে অমূল্যরত্ন বেরা সুধীর হাজরা সত্যরঞ্জন মন্ডল ,শ্রীচন্ডীসাঁতরা ও শ্রীগৌরাঙ্গ মাইতি উল্লেখযোগ্য। এদের শুভ প্রচেষ্টায় অদ্যবধী পূজার সুষ্ঠবহমান। এখানে উল্লেখ করি যে প্রথমে হ্যাজাক লাইট দিয়ে পুজা হয়েছিলো, পরে বিদ্যুতের সংযোগ হয় ।পূজা উপলক্ষে প্রত্যেক বাড়িতে বিবাহিত কন্যাদের পিতৃগৃহে
শুভাগমন ও বিদেশে কর্মরত পরিবারগুলিও যোগদান করেন। পূজার কয়টা দিন পরস্পরের দেখা সাক্ষাৎ কুশল বিনিময় ও কচিকাঁচাদের কলকাকলিতে পূজা প্রাঙ্গণমুখরিত হয় ।অষ্টমীর অঞ্জলি ও নবমীর সন্ধি পূজায় ভক্ত সমাবেশ যথেষ্ট ।অঞ্জলি প্রদানান্তে সকল ভক্তকে প্রসাদবিতরণ ও দশমীর দিন প্রত্যেক বাড়িতে প্রসাদ দেওয়া হয়।বাইরে নিমন্ত্রিত অতিথিদের যথাযথ আপ্যায়ন হয় ।কর্মী,পূজক , চচক ,নাপিত , মন্ডপ নির্মানকারী সকলেই সন্তোষ জনক পারিশ্রমিক পান ।সপ্তগ্রামের দানে , ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান, বস্তু দান ও পুস্তক প্রদান ও দুঃস্থরোগীদের আর্থিক সাহায্য দেওয়া হয় । আসে বিসর্জনের বিসাদেরছায়া সকলেই মাকে হৃদয়ে বিসর্জন দিয়েপরের বছরের অপেক্ষা করেন। সর্বশেষে সানরাইজ কর্তৃপক্ষকে ধন্যবাদ এই শুভ উদ্যোগের জন্য যা ইতিহাস হয়ে থাকবে। সপ্তগ্রামপূজা কমিটিরও একটা শারদ সংখ্যা প্রকাশের ইচ্ছার বীজ বপন করে দিলেন।