Sarbojanin Gramin Durga Puja
Pingla, Paschim Medinipur
সর্বজনীন গ্রামীণ দুর্গাপূজা কমিটি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত সবং থানার ৮ নম্বর অঞ্চলের অধীনে বেনিয়া, কুন্দরা ,রুইনাল ,হারনান , গোড়া , রুকুটিয়া, এই ষষ্ঠ গ্রামের পরিচালিত আমাদের এই দুর্গা প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা এবং পূজা মন্ডপ প্রতিষ্ঠা করবার জন্য আমরা যে সকল গ্রামগুলি উল্লেখ করেছি সেগুলি অত্যন্ত গ্রামীণ এলাকা, তাই আমাদের মায়ের পুজো দেওয়া পুষ্পাঞ্জলি দেওয়া এবং প্রতিমা দর্শনের ক্ষেত্রে বাড়ির মেয়েরা ছোট ছোট ছেলে মেয়ে দাদু ঠাকুমা জেঠু জেঠিমা। পুজোর সময় হলে অনেক দুঃখ প্রকাশ করতেন কারণ তাদের বাড়ির থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে মায়ের পূজা ও প্রতিমা দর্শন করতে হতো, সেই কারণে উল্লিখিত ষষ্ঠ গ্রামে জনসংযোগ করে সভা সমিতির মাধ্যমে মতবিনিময় করে ষষ্ঠ গ্রামের গ্রামবাসীদের সমর্থন নিয়ে দেবী মা দুর্গার প্রাণ প্রতিষ্ঠা বা মন্দির প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি বিগত ২০১০ সালে। আমরা প্রতিবছর একই নিয়ম দ্বারা এই পুজো প্রতিষ্ঠানটি পরিচালনা করিয়ে আসতেছি আমাদের এই পূজা পঞ্চমী থেকে বিজয়া দশমী পর্যন্ত হয়ে থাকে পূজা সহ পূজার কয়েকটি দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করিয়া থাকি, তাহাদের মধ্যে উল্লেখিত গ্রামগুলিতে যে সকল দুস্থ দরিদ্র বয়স্ক মানুষ জনেরা আছেন তাদের আহ্বান করে বস্ত্র বিতরণ করি, বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও করিয়া থাকি।