ITC - Enduring Value Sunrise Pure Masala

Shib Sitala Milani Sangha Durgautsab Committee

Panchkhuri, Paschim Medinipur

জাগুল শিব শীতলা মিলনী সংঘ এবং সমগ্র জাগুল গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগে আয়োজিত জাগুল সার্বজনীন দূর্গোৎসব এই বছর সপ্তম বর্ষে পদার্পণ করেছে।
প্রথমে কয়েকজন ক্লাব সদস্যের স্বপ্ন থেকেই শুরু হয়েছিল এই পুজো। কিন্তু যখনই মায়ের আগমনের কথা ছড়িয়ে পড়ে, গোটা গ্রাম একত্রিত হয়ে পাশে দাঁড়ায়। গ্রামের মানুষজন ঝড়-বৃষ্টি, বন্যার মতো প্রাকৃতিক প্রতিকূলতাকে অগ্রাহ্য করে মায়ের আরাধনায় মন দেয়।
এই কয়েকটি দিনে জাগুল যেন হয়ে ওঠে এক সম্পূর্ণ পরিবার—ভুলে যায় সব ভেদাভেদ, বিভাজন। পুজোর প্রতিটি আয়োজনে—মণ্ডপ নির্মাণ, সাজসজ্জা, আলোকসজ্জা থেকে শুরু করে ভোগ বিতরণ পর্যন্ত—গ্রামের সকলের অবদান অপরিসীম।
আমরা যারা ক্লাবের সঙ্গে যুক্ত, নিজেদের গর্বিত মনে করি এই মহতী উদ্যোগের অংশ হতে পেরে।
সবাইকে নিয়ে, সবার আশীর্বাদে আমাদের এই পূজো আরও বহু বছর সফলভাবে এগিয়ে যাক—এই আমাদের প্রার্থনা।

Puja voting code
SUN0571
WhatsApp VOTE SUN0571 to +91 91470 77170
Live rank #257 0 votes

Voting opens soon — keep this code ready!