ITC - Enduring Value Sunrise Pure Masala

Student Club Sarbojanin Durgotsab Committee (Organisation By Ladies)

Kharagpur, Paschim Medinipur

সে অনেক কাল আগের কথা। সালটা ছিল ১৯৬১। পাড়ার কয়েকজন ডাকাবুকো ছেলেমেয়ে গড়ে তুলল একটি ক্লাব। যেহেতু সবাই ছাত্র-ছাত্রী, নাম দিলে স্টুডেন্টস্' ক্লাব। ঐ বছরই ক্লাবের উদ্যোগে শুরু হল দুর্গাপূজো। ছিল না আর্থিক সচ্ছলতা। ছিল না সরকারি সহায়তা। তবুও তা পাড়ার বুকে মহোৎসব যেন। তারপর হতে নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে পূজো আজ ৬৫তম বর্ষে উপনীত। নারীকে আপন ভাগ্য জয় করার অধিকার আমাদের পূজোর মর্মবাণী যেন। তাই মহিলারাই এ পূজোয় অগ্ৰণী ভূমিকা নেন। এ পূজোয় থিম আধুনিকতার ঘেরাটোপে বন্দী নয়। ঐতিহ্যবাহী সাবেক ধারাই এ পূজোর দর্শণে-চিন্তনে সুস্পষ্ট। দুষ্টৈর দমনে নারীশক্তির আরাধনাই এ পূজোর ঐতিহ্যগত চিরন্তন "থিম" । শক্তি -শান্তি-দয়া-মাতৃ-রূপিনী দেবী দুর্গার আবাহন ও আরাধনাই আমাদের দুর্গাপূজোর সনাতন সংস্কৃতি। প্রথম থেকেই এ পূজোর সাথে মানুষের নিবিড় যোগ। মহাষষ্ঠীতে দেবীর বোধন ও ঘটস্হাপনা হিল্লোলিত হয়ে ওঠে স্থানীয় মানুষদের উচ্ছ্বসিত যোগদানে। এ দিনটির এক অপরিহার্য অনুষ্ঠান সমাজমুখী প্রকল্পের রূপায়ন। কখনো দুঃস্হ মানুষদের বস্ত্রদান, কখনোবা দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে বই-খাতা-পেন-পেনসিল বিতরণ করা হয়। মহাসপ্তমী-অষ্টমী-নবমীতে দেবীর অর্চনা, পুষ্পাঞ্জলি, সন্ধ্যারতি ও প্রতিমা-দর্শনে মানুষের ঢল নামে। মহানবমীর দুপুরে পুষ্পান্ন ও পঞ্চব্যঞ্জন সহ নর-নারায়ণ-সেবা আমাদের পূজোর অবিচ্ছেদ্য অঙ্গ। দশমীতে বেজে ওঠে বিসর্জনের বাজনা। যথাযথ অর্চনা, সিঁদুর খেলা, আশীর্বাদ-প্রার্থনা, প্রতিমা-নিরঞ্জন ও বিজয়ার মহামিলনের মধ্য দিয়ে সম্পন্ন হয় আমাদের দুর্গাপূজো। _______________________

Puja voting code
SUN0576
WhatsApp VOTE SUN0576 to +91 91470 77170
Live rank #260 0 votes

Voting opens soon — keep this code ready!