Chata Bazar Sarbojanin Puja Committee
Midnapur, Paschim Medinipur
ছোটবাজার সার্বজনীন দুর্গাউৎসব কমিটি :- (৮৩ তম বর্ষে ) আমাদের ভাবনা - বহ্নিশিখা " মুক্তি পিয়াসী বন্দি মোরা বন্দি নিদান ভাই । কন্ঠ ছাড়িয়া কথা কহিবার স্বাধীনতাটুকু নাই, হাসিতে বাঁধন , কাশিতে বাঁধন বজ্র বাঁধনে বেঁবেঁছে কাঁদন ।“ ভারতের দুশো বছরের বৃটিশ শাসনের হাত থেকে যারা আমাদের রক্ষা করে ছিলেন সেই সমস্ত ভারতীয় বীরাঙ্গনাদের স্মৃতিকথাই আমরা স্মরণ করেছি। বৃটিশ শাসনের হাতে নানাভাবে লাঞ্ছিত , অত্যাচারিত ও নীপিড়িত হওয়া সত্ত্বেও দমে না গিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আত্মত্যাগ ও আত্মবলিদানের মাধ্যমে এই ভারত মাতাকে শৃঙ্খল মুক্তকরার যে প্রয়াস করেছিলেন সেই সব বীরাঙ্গনাদের সাহসিকতার কাহিনী কেই আমারা এ বছর আমাদের সাধ্যমতো তুলে ধরার চেষ্টা করেছি । অত্যাচার এমন পর্যায়েপৌঁছেছিল যে মহিলাদের বিবস্ত্রকরে তাদের যৌনাঙ্গে ও সারা শরীরে লংকা বেটে মাখানো , মলদ্বারে রুল ভরে দেওয়া, চোখে পিন ফোটানো ছিল বৃটিশ শাসনের কাছে জল ভাত। এসব কাহিনী আজও শুনে চোখে জল ভরে আসে , গায়ের লোম খাড়া হয়ে যায় , আমাদের কিন্তুএসব সত্ত্বেও এই সব ভারতীয় মহীয়সী স্বাধীনতা সংগ্রামী নারীদের দমিয়ে রাখা যায় নি। দেশের স্বাধীনতাই এঁদের কাছে নিজের জীবনের চেয়েও পরমপ্রিয়। রানী শিরোমনি , মাতঙ্গীনি হাজরা , সুনীতি চৌধুরী , বেগম হজরত মহল , হেলেন লেপচা, কল্পনা দত্ত বিজয়লক্ষ্মী পন্ডিত , বেগম রোয়েকা , সৌদামিনী পাহাড়ী , সত্যবতী ,ফুল বান্নো ব্যাতীত অসংখ্য