Bahana Sarbajanin Durgotsav Committee
Belda, Paschim Medinipur
সালটা ১৯৮৮ কেশিয়াড়ি থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে বহনা, পূর্ব জায়গাটা কাঁটা ঝোপ জঙ্গল ভরা ছিল । সন্ধ্যা হলে ভূতের ভয় কেউ সেদিকে দিয়ে পা বাড়াতো না। আজ থেকে ৩৭ বছর আগের কথা কাছাকাছি দশ বারোটি গ্রামের মানুষজন বাংলায় দুর্গাপূজা করার কথা চিন্তা ভাবনা করলেন। চিন্তা মাত্রই কাজ শুরু হল গ্রামগুলির আবাল বৃদ্ধ বনিতা সবাই সাফাইয়ের কাজে হাত লাগালেন । মোটামুটি একটা প্যান্ডেল করে দুর্গাপূজা শুরু হল বহনা এমন একটা জায়গা যার চারদিকে সবুজ ধানের ক্ষেত তাই এখানে প্যান্ডেলের চাকচিক্য তেমন নেই । এখানে প্রকৃতি সবুজ চাদরের চার দিক ঢেকে রাখেন । প্রথম বছরে পূজা খুব আনন্দের সহকারে হল কৃষক মানুষ রা যতটা সম্ভব অর্থ সাহায্য করেন তারপর একটি দুটি করে দোকান বসলো । প্রতি সপ্তাহে শনিবার দিন হাট বসানো হলো । আজ বহনা বাজার খুবই উন্নত । এখানে দুর্গাপূজার সঙ্গে রক্তদান শিবির ক্রীড়া ও অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এছাড়া এখানে দশমীতে রাবণ বধ খুবই বিখ্যাত প্রায় ৩-৪ হাজারের লোককে সমাবেশ ঘটে অষ্টমীর দিন এলাকার মায়েরা পুজো দেওয়ার জন্য দলে দলে উপস্থিত হন মায়েদের ভিড় নজর করার মতন এবছর ৩৮ তম পূজোয় অনুষ্ঠিত হবে চারদিকে ধান ক্ষেত খেতের আলে কাশফুলের যার মাদলের ধিক্তানাবল আমাদের যেন এক অজানা আনন্দের রাজ্য পৌঁছে দেয় প্রকৃতপক্ষে নবপত্রিকার মধ্যে মায়ের অবস্থান সে ঐতিহ্য এখনো সমান