ITC - Enduring Value Sunrise Pure Masala

Baneswar Mandir Rathtala Durgautsab Committee

Ghatal, Paschim Medinipur

শারদীয় শুভেচ্ছা বার্তা – বানেশ্বর মন্দির রথতলা দুর্গোৎসব কমিটি, ঘাটাল
শারদ উৎসবের শুভক্ষণে বানেশ্বর মন্দির রথতলা দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বহু বছর আগে এক বঙ্গাব্দে গুটিকয়েক কর্মীবৃন্দের উদ্যোগ, উৎসাহ ও সহযোগিতায় শুরু হয়েছিল আমাদের এই পূজো। সময়ের উত্থান-পতন, প্রাকৃতিক দুর্যোগ ও নানা প্রতিকূলতা সত্ত্বেও আজও আমরা ঐতিহ্য বহন করে চলেছি।
শুভ পঞ্চমী তিথিতে আমাদের দুর্গোৎসবের শুভারম্ভ হয়। এই উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা, প্রবীণ ও গুণীজনদের সংবর্ধনা, বিভিন্ন প্রতিযোগিতা এবং বৃক্ষরোপণের উদ্দেশ্যে চারা বিতরণ করা হয়।
এবছরও বারবার দুর্যোগের মধ্যেও নিরলসভাবে নতুন থিমের ওপর কাজ চলছে—এবার আমাদের পূজোর থিম মধুবনী শিল্প ও সাবেকি আঙ্গিকে প্রতিমা। শিল্প ও সংস্কৃতির মেলবন্ধনে আমাদের মণ্ডপ শোভিত হবে।
প্রতিবছরের মতো এবারও প্রকাশিত হচ্ছে আমাদের স্মারক পত্রিকা “শারদ তর্পন”, যা গুণী লেখকদের লেখায় সমৃদ্ধ। আমাদের এই প্রয়াসে যাঁরা নিঃস্বার্থভাবে পাশে থাকেন—বিশেষত বিজ্ঞাপনদাতাগণ, সাধারণ মানুষ ও প্রতিবেশীরা—তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
শুভ শারদীয়া।

Puja voting code
SUN0598
WhatsApp VOTE SUN0598 to +91 91470 77170
Live rank #267 0 votes

Voting opens soon — keep this code ready!