ITC - Enduring Value Sunrise Pure Masala

National Boys Sarbajanin Durgaustav

Ghatal, Paschim Medinipur

National Boys Club,Ghatal,paschim Medinipur, pin -721212 শিলাবতীর জল ছুঁয়ে জেগে থাকা ঘাটাল শহরের পশ্চিম পাড়ের এক বিস্তীর্ণ পরিসরের মানুষের প্রাণে এক আলোকবর্তিকা ন্যাশনাল বয়েজ ক্লাবের দুর্গা আরাধনা। এই নিয়ে ৩৯ তম বার হিমালয় কন্যা জগজ্জননী আসছেন আমাদের প্রাঙ্গণে প্রকৃতির দেওয়া দুঃখ কষ্ট আর আমাদের জীবনের না পাওয়ার বেদনা ভুলিয়ে দিতে তাঁর বরাভয় আবির্ভাবে । এবার আমাদের মন্ডপ ভাবনায় ‘চিত্রপটে সলিল’। শতবর্ষ অতিক্রমকারী কালজয়ী সেই গীতিকার, সুরকার , কবি , গল্পকারের জীবন ও সৃষ্টি আমরা স্পর্শ করার চেষ্টা করব তাঁরই কথা, সুর , ছবি , কবিতায়। আকাশ বাতাস অনুরণিত হবে তাঁর জীবন ছেঁচে সৃষ্ট ফসলগুলি । আর এক স্মরণীয় বাঙালির নামাঙ্কিত ‘সত্যজিৎ রায় মুক্তমঞ্চ’ ঘিরে মূর্ত তথা যাপিত হতে চাইবে আমাদের এই আকুতি। বছর বছর মহাষ্টমীতে মানুষের কাছে ভোগের অন্ন নিয়ে পৌঁছানো, বার্ষিক মেডিকেল ক্যাম্প, সাংস্কৃতিক অনুষ্ঠান ,রক্তদান শিবির এগুলো তো আর কিছু নয় শুধু উৎসবের দিনগুলিতে মানুষের মধ্যে দিয়ে , মানুষকে সাথে নিয়ে সেই মায়ের পা ছোঁয়ার চেষ্টা যিনি কাশের ফুলে আর ঢাকের বোলে গজারূঢ় হয়ে আসছেন আমাদের আঙিনায়। আড়ম্বরের আতিশয্যে নয় , নির্মল আনন্দে আর শুদ্ধ চিত্তে যে লক্ষাধিক গণদেবতা আমাদের এই ঐতিহ্যবাহী , অভিজাত আয়োজনে প্রতিবার পা মেলান আমাদের সাথে তাঁরাই আমাদের শক্তি , আমাদের ভরসা । মন্ডপ লাগোয়া বিদ্যাসাগর স্কুল ময়দানের বিশাল শারদমেলার জনজোয়ারে মানুষের ভালবাসার প্রদীপ

Puja voting code
SUN0602
WhatsApp VOTE SUN0602 to +91 91470 77170
Live rank #268 0 votes

Voting opens soon — keep this code ready!