Kamalpur Sarbajanin Durgaustav
Kamalpur, Paschim Medinipur
তালপাতার ছাউনি পেরিয়ে ইটের ইমারত সমস্যা থেকে আলোর পথে সাতাত্তরের বিজয়রশ্ব।বাংলার ১৩৫৬ সালে ইংরেজি ১৯৪৯ সদ্য দেশ স্বাধীন হয়েছে তখন ছিল ইউনিয়ন বোর্ড, এক বৈকালিক আড্ডায় সিদ্ধান্ত হয় কামালপুর হাটে দুর্গাপূজা হবে। সেই পূজা সেই কাজ। তৎকালীন ডাঃ ব্রহ্মবিহারী মান্নার নেতৃত্বে কামালপুর সহ পার্শ্ববর্তী উনিশ,কুড়িটি গ্রামের কিছু উৎসাহী সহৃদয় ব্যক্তিবর্গের সহযোগিতায় শুরু হল কামালপুর সার্বজনীন দুর্গোৎসব । প্রাচীন শিব মন্দিরের পাশে কাঁচা হাটের দেওয়াল তুলে, তালপাতার ছাউনি দেওয়া মন্ডপে অনুষ্ঠিত হলো প্রথম পূজা । অনাবিল আনন্দে মেতে উঠল কুড়ি বাইশটি গ্রামের দরিদ্র মানুষজন জাতি ধর্মবর্গ ও দলমত নির্বিশেষে যাত্রা, কবিগান, পুতুল নাচ ছিল বিনোদনের অঙ্গ সেই থেকেই প্রতিবছরই হয়েছে মা দুর্গার আরাধনা। পরিকাঠামো বিনোদনের বিবর্তনে বর্তমান বর্ষে ৭৭ তম আমাদের উপস্থাপনা- "নবদুর্গা" । নবদুর্গা হলো দেবী পার্বতীর নয়টি ভিন্ন রূপ : ১. শৈলপুত্রী: পর্বতের কন্যা দেবী, যিনি প্রথম রূপ ।। ২. ব্রহ্মচারীণী: ব্রহ্মের জ্ঞান ধারণকারী দেবী, যিনি দ্বিতীয় রূপ ।। ৩. চন্দ্রঘণ্টা: অর্ধচন্দ্রাকৃতি ঘন্টা যার রয়েছে, তিনি তৃতীয় রূপ ।। ৪. কুষ্মাণ্ডা: ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা দেবী, যিনি চতুর্থ রূপ ।। ৫. স্কন্দমাতা: কার্তিকের মাতা, তিনি পঞ্চম রূপ ।। ৬. কাত্যায়ানি: কাত্যায়ন সৃষ্টির কন্যা হিসেবে আবির্ভূতা ।। ৭.কালরাত্রি: কালকে গ্রাসকারী দেবী, যিনি সপ্তম রূপ ।। ৮. মহাগৌরী: অত্যন্ত শুস্বর্বনা, তিনি অষ্টম রূপ ।। ৯. সিদ্ধিদাত্রী: সিদ্ধি বা ঐশরিক শক্তি প্রদানকারী দেবীর যিনি