ITC - Enduring Value Sunrise Pure Masala

Sri Sri Sarbajanin Durgaustav

Jhankra, Paschim Medinipur

দেবী আরাধনা থেকে উৎসব-সংস্কৃতি। সংস্কৃতিপ্রেমী বাঙালি জীবনে দুর্গাপূজা তাই শারদউৎসব। নির্ঘণ্ট ও প্রতিমার শিল্পমন্ডিত কারুকৃতির সঙ্গে ঝাঁকরা উদয়ন সংঘ বিগত ষোলো বছর ধরে সম্মিলিত প্রয়াসে সুনিশ্চিত করতে পেরেছে সমাজের সর্বস্তরের মানুষের সানন্দ অংশগ্রহণ এবং উৎসবের অঙ্গ হিসাবে সচেতনতা ও সতর্কতামূলক বিষয়কে উৎসবপ্রেমী মানুষের মধ্যে সঞ্চারিত করে সুচেতনা বৃদ্ধি করা ও উৎসবকে মিলনভূমিতে রূপান্তর করার ঐকান্তিক ব্রত। সেই সঙ্গে বছরের পর বছর পরিবেশ বান্ধব উৎসব প্রাঙ্গণ উপহার দিয়ে পরিবেশ রক্ষায় সবার অংশগ্রহণকে সুনিশ্চিত করার প্রয়াসে কাজ করে যাচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ সদস্যগণ।

উৎসবের দিনগুলিতে আলোকিত বিশিষ্ট মানুষদের মঞ্চে এনে স্থানীয় শিল্পীদের মাধ্যমে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, অংকন,এমনকি অভিনয় প্রদর্শনের আয়োজন সংঘের সাংস্কৃতিক পরিচয় ও ব্যপ্তিকে স্থানীয় মানুষের মনে বিশেষ আকর্ষণ হিসাবে সুদৃঢ় করতে পেরেছে।

সেই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের সুচিন্তিত আর্থিক অনুদান শুধুমাত্র উৎসবময় দিনগুলির জৌলুস বৃদ্ধিতে সাহায্য করেছে এমন নয়, সঙ্গে সঙ্গে উৎসব প্রাঙ্গণে হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতি স্থানীয় অর্থনীতিকে গতিময় করেছে। স্থানীয় কারু- শিল্পী থেকে উৎসব নির্ভর ছোট পুঁজির দোকানদার -রা আর্থিকভাবে উপকৃত হয়েছে । উৎসব ও অর্থনীতি পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত নীতির প্রয়োগ আমাদের আর একটি বৈশিষ্ট্য। আমরা এই পরিসরে পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আমাদের সনির্বন্ধ কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব সবার। আমরা চাই মানুষের জীবন হয়ে উঠুক আনন্দময়।

Puja voting code
SUN0605
WhatsApp VOTE SUN0605 to +91 91470 77170
Live rank #270 0 votes

Voting opens soon — keep this code ready!